নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরেই বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ করতে গিয়ে বারবার অন্য দুই কমিশনারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন জ্ঞানেশ কুমার। এমনই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে গিয়ে খোদ নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতবিরোধ। গত ১০ মাসে অন্তত ১৪ বার নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে লিখিতভাবে আপত্তি জানিয়েছেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী।

তাঁদের অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বাদ পড়া নাম পুনরুদ্ধার এবং ভোটার তথ্যভান্ডারের নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা। কয়েকটি পদক্ষেপকে বেআইনি বলেও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু। এক সর্বভারতীয় দৈনিকে সেই খবর প্রকাশিত হতেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক দলের তরফে যে অভিযোগ করা হচ্ছিল, তাহলে তা সত্য বলে প্রমাণিত হচ্ছে। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। কারণ খোদ দুই নির্বাচন কমিশনার বিপক্ষে ছিলেন জ্ঞানেশ কুমারের। তাই এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের স্বেচ্ছাচারিতা ফের একবার প্রকাশ্যে চলে এসেছে।

আরও পডুন: বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যোপ্রণোদিতভাবে। এই কথা বারবার বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি কিংবা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তখন বিরোধী রাজনৈতিক দলের আপত্তি উড়িয়ে দিয়েছিলেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু এক সংবাদপত্রের প্রতিবেদনে যে তথ্য উঠে আসছে তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। সেই প্রকাশিত খবরকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি আজ, সোমবার সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এতেই স্পষ্ট বেআইনিভাবে কাজ করছেন মুখ্য নির্বাচন কমিশনার।’ যদিও সেই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন দুপুরে কমিশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘এসআইআর সহ ভারতের নির্বাচন কমিশনের সকল সিদ্ধান্তই সর্বসম্মত এবং উভয় নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনারের অনুমোদনের পরই গৃহীত হয়েছে।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২