বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমিক বিয়ে করতে রাজি নন। দীর্ঘ দিনের সম্পর্কের পরেও বিয়ের বিষয়ে বার বার এড়িয়ে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, বিয়ের কথা বললে আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। আর তারপরেই প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে বলতেই আত্মঘাতী হলেন তরুণী। তবে এখনেই শেষ নয়, সবথেকে চাঞ্চল্যকর বিষয়, মৃত্যুর পরেও প্রায় ২৩ মিনিট ধরে সংযোগ বিচ্ছিন্ন হয়নি ভিডিয়ো কলটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা ৩৪ বছরের ওই যুবকের। নাগপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তরুণী। ধনতোলি এলাকায় এক বান্ধবীর সঙ্গে থাকতেন তিনি। অন্য দিকে, অভিযুক্ত যুবক পুণেতে পিএইচডি করছিলেন। তরুণীর পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে এক বন্ধুকে সঙ্গে নিয়ে তরুণীর মায়ের সঙ্গে দেখা করেছিলেন ওই যুবক। বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তরুণীর পরিবার তাতে সম্মতি দিয়েছিল। কিন্তু পরে যুবকের পরিবার এই বিয়েতে আপত্তি জানায়। অভিযোগ, বিষয়টি তরুণীকে না জানিয়ে তাঁর সঙ্গে নাগপুরে দেখা করতে থাকেন তিনি।

আরও পড়ুনঃ অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

বিয়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন যুবক। পরে সরাসরি জানিয়ে দেন, তিনি বিয়ে করতে পারবেন না। পরিবারের অভিযোগ, এর পরেই সম্পর্কের বিষয়ে চাপ দিলে তরুণীর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর রাতে ভিডিয়ো কলে প্রেমিককে নিজের সিদ্ধান্তের কথা জানান তরুণী। পরিবারের দাবি, তাঁকে থামানোর কোনও চেষ্টা করেননি যুবক। ভিডিয়ো কল চলাকালীনই আত্মঘাতী হন তরুণী। তদন্তে জানা যায়, মৃত্যুর পরেও প্রায় ২৩ মিনিট কলটি চালু ছিল। ঘটনায় ধনতোলি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়