উদয়পুরে নৃশংস খুনের ঘটনার দুই পাণ্ডা গ্রেফতার, জারি ১৪৪ ধারা

মঙ্গলবার রাতে পালিয়ে যাওয়ার সময়ে রাজসমন্দ থেকে মহম্মদ রিয়াজ আখতার ও মহম্মদ ঘোসকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: রাজধর্ম পালন কাকে বলে দেখিয়ে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajsthan Chief Minister) অশোক গহলৌত (Ashok Gehlot)। উদয়পুরে (Udaipur) সোশ্যাল মিডিয়ায় পোস্টের (Social Media Post) এক দর্জিকে নৃশংসভাবে গলা কেটে খুন করার ঘটনায় যুক্ত দুই অপরাধীকে যে কোনও মূল্যে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি। আর সেই নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মঙ্গলবার রাতে রাজসমন্দ (Rajsamand) থেকে ওই দুই খুনি মহম্মদ রিয়াজ আখতার (Mohammed Riyaz Akhtar) ও মহম্মদ ঘোস (Mohammed Gos)-  গ্রেফতার করেছে পুলিশ। দুই খুনির উপযুক্ত শাস্তি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা বিজেপি নেত্রী নূপূর শর্মাকে (Nupur Sharma) সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছিলেন উদয়পুরের ধানমন্ডির বাসিন্দা কট্টর হিন্দুত্ববাদী হিসেবেই পরিচিত পেশায় দর্জি কানাহাইয়া লাল। ওই পোস্ট নিয়ে কার্যত ক্ষোভ ছড়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এদিন দুপুরে আচমকাই খদ্দের সেজে কানাহাইয়া লালের দোকানে চড়াও হয় উয়পুরের সুরাজপোলের বাসিন্দা মহম্মদ রিয়াজ আখতার (Mohammed Riyaz Akhtar) ও মহম্মদ ঘোস। তার পরে আচমকাই কানহাইয়া লালের উপরে আক্রমণ শানায়। নৃশংসভাবেই গলা কেটে খুন করে। শুধু তাই নয়, পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও করা হয় এবং খুনের পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে।

কানহাইয়া লালের নৃশংস খুনের ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লুটতে আসরে নামে বিজেপি এবং গেরুয়া গুণ্ডারা। নিমিষেই উদয়পুর শহরজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা জেলাতেই ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দেয় প্রশাসন। রাতে ধানমন্ডি, ঘন্টাঘর সহ উদয়পুরের সাত থানা এলাকায় ১৪৪ (144 Crpc) ধারাও জারি হয়েছে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী