‘ভারতবিরোধী কার্যকলাপের’ জন্য নাগরিকত্ব চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ প্রবাসী অধ্যাপিকার

Share:

নিজস্ব প্রতিবেদন, লন্ডন: লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক (Politics and International Relations) বিভাগের একজন ব্রিটিশ-কাশ্মীরি অধ্যাপক দাবি করেছেন যে ‘ভারতবিরোধী কার্যকলাপের’ অভিযোগ এনে কেন্দ্রীয় সরকার তাঁর ভারতের নাগরিকত্ব (ওসিআই) বাতিল করেছে।

রবিবার নিতাশা কৌল নামে ওই অধ্যাপিকা সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বিবরণ পোস্ট করেছেন। সেখানে তিনি সরকারকে “বিদ্বেষ এবং তথ্য বা ইতিহাসের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা” দ্বারা অনুপ্রাণিত বলে কটাক্ষ করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের আগে নিতাশা কৌলের করা একাধিক পোস্ট থেকে জানা যায় যে বেঙ্গালুরুতে একটি সম্মেলনে যোগদানের জন্য ভারতে আসতে চেয়েছিলেন নিতাশা। কিন্তু দেশ থেকে তাঁর আবেদন নাকচ করা হয়। এই প্রসঙ্গে X হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অধ্যাপিকা। সরকারকে পাল্টা আক্রমণ করে তিনি লিখেছিলেন, “জেনে রাখুন বিদ্বেষবিরোধী কথা বলার জন্য ভারতে শিক্ষাবিদদের গ্রেফতার করা, ভারতের বাইরের শিক্ষাবিদদের দেশ এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করার জন্যই এই প্রত্যাখ্যান।” তিনি এর প্রতিবাদ করে ভারত সরকারের উদ্দেশ্যে বলেছিলেন “আমাদের চ্যালেঞ্জ করার সাহস করো না। বাইরের দর্শকদের কাছে কী জানানো হচ্ছে তা বিশ্লেষণ করার সাহস করো না।”

লন্ডনে ভারতীয় হাই কমিশন কর্তৃক নির্ধারিত OCI (Overseas citizenship of India) নিয়ম অনুসারে, ভারত সরকার নির্দিষ্ট কিছু কারণে যে কোনও ব্যক্তির OCI বাতিল করতে পারে। যার মধ্যে রয়েছে যদি ভারতীয় প্রবাসী কোনও ব্যক্তি দেশের সংবিধানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তখন বাতিল হতে পারেন তাঁর দেশের নাগরিকত্ব।

ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত নথির একটি অংশ থেকে জানা যায়, কৌলের বিরুদ্ধে “বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অসংখ্য বিদ্বেষমূলক লেখা, বক্তৃতা এবং সাংবাদিক কার্যকলাপের” অভিযোগ আনা হয়েছে। তিনি বারবার ভারতের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছেন।

যদিও ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেমোক্রেসির পরিচালক নিতাশা কৌলের দাবি ভারত সরকার তাঁর উপর প্রতিশোধমূলক নিপীড়ন চালাচ্ছে।  তাঁর বক্তব্য তিনি “সংখ্যালঘু-বিরোধী এবং গণতন্ত্র-বিরোধী নীতির উপর ইতিবাচক কাজ করছেন বলেই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান