ULFA : দেশে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ছক আলফার, মায়ানমার সীমান্তে চলছে প্রশিক্ষণ

শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া,

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বড় ধরনের নাশকতার ছক তৈরি করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আলফা (ULFA)। নির্ভরযোগ্য সূত্রে স্বরাষ্ট্র মন্ত্রক এই খবর পেয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA)পাঠান গোয়েন্দাদের বিশেষ নোটের প্রতিলিপি তাদের কাছে রয়েছে। মন্ত্রককে পাঠানো রিপোর্টে বলা হয়েছে, বড় ধরনের নাশকতার ছক তৈরি করেছে আলফা (ULFA) । তাদের নজরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে আসীন পদস্থকর্তা, সেনাবাহিনী এবং নিরাপত্তাবাহিনী।

হামলা চালাতে নিষিদ্ধ এই সন্ত্রাসী সংগঠন জোর কদমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নিয়োগ প্রক্রিয়া চলছে মূলত অসমে। পাশাপাশি দিল্লি ( Delhi)এবং নর্থ-সেন্ট্রাল (NCR) রিজিওনে চলছে নিয়োগ প্রক্রিয়া। নবনিযুক্তদের মায়ানমার সীমান্তে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে আত্মঘাতী স্কোয়াড। গোয়েন্দা দফতর থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক সতর্কতা জারি করেছে। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে।  

এদিকে, মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় (Kupwara( চকতারাস কান্ডিতে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। এদের মধ্যে একজন লস্করের সদস্য। দ্বিতীয়জঙ্গির পরিচয় জানার চেষ্টা করছে তারা। নির্ভরযোগ্য সূত্রে নিরাপত্তাবাহিনীর (security forces)কাছে খবর আসে, কুপওয়ারার চকতারাসের কাছে সশস্ত্র জঙ্গিদের একটি দল আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে গেলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাহিনীও পাল্টা গুলি চালালে দুই জঙ্গির মৃত্যু হয়।  

আরও পড়ুন দফতরে ওসামা বিন লাদেনের ছবি টাঙিয়ে বিতর্কে যোগী রাজ্যের আধিকারিক

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’