মধ্যরাতে মায়ানমার সীমান্তে ড্রোন হামলা, ULFA(I)-এর চাঞ্চল্যকর দাবি নাকচ ভারতীয় সেনার

এবারেও জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা! মুহূর্মুহু বিদেশের তৈরি ড্রোণ দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ক্যাম্প। একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে মায়ানমারে ড্রোন হামলা চালাল ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে হামলা! হ্যাঁ, আবারও! এবারেও জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা! মুহূর্মুহু বিদেশের তৈরি ড্রোণ দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ক্যাম্প। একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে মায়ানমারে ড্রোন হামলা চালাল ভারতীয় সেনা, হ্যাঁ রবিবার (১৩ জুলাই) এমনটাই দাবি করল নিষিদ্ধ আলফা (আই)। প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতে ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সীমান্তে আলফা শিবিরগুলিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় ভারতীয় বাহিনী মূলত ফ্রান্স এবং ইজরায়েলের তৈরি ড্রোণ ব্যবহার করেছে বলেও দাবি তাদের। তবে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর তরফ থেকে এখনও কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুসারে, আজ ভোরে আলফার বেশ কয়েকটি মোবাইল শিবিরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যাতে নিষিদ্ধ সংগঠনের একজন সিনিয়র নেতা মারা গিয়েছেন। নিষিদ্ধ আলফা স্বাধীন সংগঠন আরও দাবি করেছে যে, হামলায় আরও ১৯ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে আলফার একাধিক শিবিরে ক্রমাগত হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। গত ৭ মে পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর আত্মঘাতী হামলা চালায় ভারত। যার নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন সিঁদুর’। যাতে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলা হামলাটিও অনেকটা ‘অপারেশন সিঁদুর’-এর ধাঁচে করা হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে গুয়াহাটির একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, তাঁর কাছে এই ধরণের কোনও ঘটনার তথ্য নেই।

লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেছেন, ‘ভারতীয় সেনা বাহিনীর কাছে এই ধরণের কোনও অভিযানের কোনও ইনপুট নেই।” গত ১৪ জুন গতবছর স্বাধীনতা দিবসে অসমে একাধিক আইইডি বিস্ফোরণ ঘটানোর আলফা (আই) ষড়যন্ত্র মামলায় তিনজনকে অভিযুক্ত করেছে। চার্জশিটভুক্তদের মধ্যে রয়েছেন পরেশ বড়ুয়া, যিনি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আলফার চেয়ারম্যান, এছাড়াও এসএস কমান্ডার-ইন-চিফ, অভিজিৎ গগৈ এবং জাহ্নু বড়ুয়াও রয়েছেন। তিনজনকেই বিএনএস, ইউএ (পি) আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে। গত বছর স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত করার জন্য দিসপুর লাস্ট গেট-সহ অসমজুড়ে একাধিক আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ আলফা স্বাধীন সংগঠন। ২০২৪ সালের সেপ্টেম্বরে মামলাটি গ্রহণকারী এনআইএ তদন্তের সময় জানতে পেরেছে যে, ভারতের ঐক্য, অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার এবং দেশের জনগণের মধ্যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আইইডিগুলি পুঁতে রাখা হয়েছিল।

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন