হরিয়ানায় বেসরকারি চাকরিতে ভূমিপুত্রদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ খারিজ হাই কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বড়সড় ধাক্কা খেল বিজেপি শাসিত হরিয়ানা সরকার। বেসরকারি চাকরির ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণকে শুক্রবার অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। অর্থা‍ৎ বেসরকারি সংস্থাগুলিকে স্থানীয়দের নেওয়ার জন্য আর কোনও বাধ্যবাধকতা থাকল না। আগামী লোকসভা ভোটের আগে হাইকোর্টের নির্দেশে চরম অস্বস্তিতে পড়ল মনোহরলাল খট্টারের সরকার। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

রাজ্যে ক্ষমতা দখলের পরেই তরুণদের কর্মসংস্থানের জন্য ‘দ্য হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস অ্যাক্ট’ প্রণয়ন করে বিজেপি সরকার। ওই আইন অনুযায়ী, রাজ্যে বেসরকারি সংস্থাগুলিয় মাসিক ৩০ হাজার টাকা বেতনের নিচে চাকরির ক্ষেত্রে ৭৪ শতাংশ ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থা‍ৎ ১০০টি চাকরির মধ্যে ৭৫টি চাকরি দিতে হবে স্থানীয়দের। আর স্থানীয় বাসিন্দার স্বীকৃতি পাওয়ার জন্য ১৫ বছরের সীমাকে কমিয়ে ৫ বছরে নামিয়ে আনা হয়। ২০২০ সালের নভেম্বর মাসে বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল স্বাক্ষর করার পরে ২০২১ সালের মার্চে তা আইন হিসাবে কার্যকর হয়।

বিজেপির জোট সঙ্গী জননায়ক জনতা পার্টির প্রধান তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌথালার মস্তিস্কপ্রসূত ছিল ওই আইন। মূলত জাঠ ভোট নিশ্চিত করার জন্যই ওই আইন কার্যকর করা হয়েছিল। কিন্তু অযোগ্য হওয়া সত্বেও স্থানীয়দের চাকরিতে নেওয়া বাধ্যতামূলক করার মতো একুশে আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা দায়ের করেছিল একাধিক সংস্থা। শেষ পর্যন্ত ওই সংরক্ষণ আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6