SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর নিয়ে ঘরেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন দুই নির্বাচন কমিশনার। সেই সংক্রান্ত খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জ্ঞানেশ কুমারের ইস্তফা এমনকি গ্রেফতারির দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সপা প্রধান অখিলেশ যাদব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশের ইস্তফার দাবিতে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি। এবার জ্ঞানেশের বিপদ আরও বাড়িয়ে দিলেন বিজেপির শরিক দল এলজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান। তিনি গোটা বিষয়টি নিয়ে জ্ঞানেশের বক্তব্য়ের দাবি জানিয়েছেন।

চিরাগ জানিয়েছেন, ‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি এ ধরনের প্রশ্ন তোলা হয়, তবে আমি মনে করি, দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তুলে ধরাও মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব। বিরোধী দল কী বলল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। কারণ রাজনীতি করাই তাদের কাজ। নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা বজায় রাখা জরুরি। কারণ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনতার মনে কোনও সন্দেহের সৃষ্টি হওয়াটা মোটেও ঠিক হবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উচিত দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তুলে ধরা। যাতে জনগণের মনে কোনও সন্দেহের অবকাশ না থাকে।’ অর্থাৎ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার বিরোধী দল নয়, আওয়াজ তুলতে দেখা গেল এনডিএ- তথা বিজেপির শরিক দলের নেতার কাছ থেকে। যা রীতিমতো অস্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পডুন: উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা। সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধিতা। এরই মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারের জবাব চেয়ে চিরাগের বক্তব্য চাপ বাড়াল জ্ঞানেশের।

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে সাহায্যের নজির গড়ল ছোট্ট বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী