শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: গাড়ি বিক্রির জন্য ‘অসত্য’ বিজ্ঞাপন দেওয়ার দায়ে মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান তথা শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার নামে পুলিশে অভিযোগ দায়ের হল। গত শনিবার কানপুরে রাজেশ মিশ্র নামে এক ব্যক্তি ওই অভিযোগ দায়ের করেছেন। শুধু আনন্দ মাহিন্দ্রাই নয়, আরও ১২ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ওই অভিযোগ নিয়ে মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান কিংবা সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

কেন আচমকাই মামলা দায়ের হল সমাজমাধ্যমে অতি সক্রিয় ‘বিজেপি ঘনিষ্ঠ’ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার বিরুদ্ধে? তাও আবার যোগী রাজ্যে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে ১৭.৩৯ লক্ষ টাকা দিয়ে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্করপিও গাড়ি কিনে ছেলে অপূর্ব মিশ্রকে উপহার দিয়েছিলেন কানপুরের বাসিন্দা রাজেশ মিশ্র। গত বছরের ১৪ জানুয়ারি বন্ধুদের সঙ্গে ওই গাড়িতে চেপেই লখনউ থেকে কানপুরে ফিরছিলেন অপূর্ব। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কুয়াশার কারণে মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডিভাইডারে গাড়িটি নিয়ে ধাক্কা মারেন। নিমিষেই গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অপূর্ব। অভিযোগ দুর্ঘটনার পরে গাড়ির ড্রাইভারের আসনের সামনে যে এয়ারব্যাগ থাকার কথা ছিল, তা ঠিকভাবে কাজ করেনি।

ছেলের অকাল মৃত্যুর শোক সামলে ২৯ জানুয়ারি যে শোরুম থেকে স্করপিও গাড়ি কিনেছিলেন, সেখানে হাজির হয়ে গাড়িতে কারিগরি ত্রুটি ছিল বলে অভিযোগ দায়ের করেন রাজেশ মিশ্র। যদিও শোরুম কর্তৃপক্ষ ওই অভিযোগকে গুরুত্ব দেননি। এর পরেই মিথ্যা আশ্বাস দিয়ে গাড়ি বিক্রির অভিযোগে মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা-সহ ১২ জনের বিরুদ্ধে গত শনিবার অভিযোগ দায়ের করেন তিনি। ওই অভিযোগের প্রেক্ষিতে প্রতারণা-সহ একাধিক ধারায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২