ফের হাথরস, স্কুলের সাফল্যের জন্য বলি চড়ানো হল দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তরপ্রদেশের হাথরস। এবার একটি বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে Black Magic অর্থাৎ ‘ কালো জাদু’  করে  হত্যা করল স্কুল কর্তৃপক্ষ। এমনটাই তথ্য এসেছে সামনে। জানা গিয়েছে, রাসগাওয়ানের ডিএল পাবলিক স্কুলের সাফল্যের  জন্য দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে বলি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে স্কুলের   ডিরেক্টর দীনেশ বাঘেল সহ  তিনজন শিক্ষককে। তদন্তে নেমে সামনে এসেছে স্কুলের ডিরেক্টর ‘ কালো জাদু’-তে খুবই বিশ্বাসী। তাই স্কুলের সাফল্যের জন্য ওই ছাত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে স্কুলের আশপাশ থেকে  Black Magic  সংক্রান্ত জিনিসপত্র পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এই প্রথম নয় এরআগে  গত ৬ সেপ্টেম্বর দীনেশ অন্য এক ছাত্রকে খুন করার পরিকল্পনা করেছিলেন কিন্তু সফল হননি। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রথমে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে স্কুলের বাইরে একটি টিউবওয়েলের কাছে খুন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ওই কিশোরকে হোস্টেল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় আচমকাই চিৎকার করা শুরু করে। তাই তৎক্ষণাৎ শ্বাসরোধ করে খুন করা হয়। ইতিমধ্যেই ছাত্রের  বাবা কৃষ্ণ কুশওয়াহার পুলিশের কাছে  দায়ের করেছে অভিযোগ। সেখানে বলা হয়েছে, সোমবার স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁর কাছে ফোন আসে এবং বলা হয় ছেলে অসুস্থ। কুশওয়াহা স্কুলে পৌঁছনোর পর কর্তৃপক্ষ তাঁকে জানান স্কুলের ডিরেক্টর ছেলেকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। পরে সেই ডিরেক্টর দীনেশ বাঘেলের গাড়িতেই উদ্ধার হয় ছেলের দেহ।  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র