বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিধায়কদের জন্য তৈরি নয়া হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু হল এক প্রাক্তন মন্ত্রীর। মৃতের নাম নানক দীন ভুর্জি। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঘটনাটি ঘটেছে লখনউয়ের বিধায়ক আবাসে। তবে বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী নানক দীন ভুর্জির মৃত্যু নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখছে পুলিশ। ভুর্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিস ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক নানক দীন ভুর্জি লখনউয়ের বিধায়ক আবাসেই ছিলেন।  এদিন দুপুরে বিধায়ক আবাসের সাততলা থেকে নিচে পড়ে যান তিনি। বিকট শব্দ শুনেই বিধায়ক আবাসের নিরাপত্তা রক্ষৌ থেকে শুরু করে অন্যান্যরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভুর্জিকে সিভিল হাসপাতালে নিয়ে যাওযা হয়। চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে প্রাক্তন মন্ত্রীর।

দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় ভুর্জি বিজেপির অন্যতম মুখ। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পদ্ম শিবিরে সামিল করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। ভুর্জির মৃত্যুর খবরে পদ্ম শিবিরে শোরগোল শুরু হয়ে যায়। বিজেপির বহু নেতা-কর্মী হাসপাতাল চত্বরে ভিড় জমান। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কিভাবে সাততলা থেকে ভুর্জি পড়ে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিধায়ক আবাসের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত বিজেপি নেতার ছেলে উত্তম ভুর্জি বাবার মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

দুবাইয়ে পর্যটক আনতে পারলেই পাবেন মোটা অঙ্কের পুরষ্কার,কতদিন মিলবে এই সুযোগ?

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের