‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তে মোতায়েন এক ভারতীয় সেনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা সেনা জওয়ান বীর বাহাদুর সিং অভিযোগ করেন, তাঁর পরিবারের জমি দখলের চেষ্টা হচ্ছে এবং তাঁর বৃদ্ধ বাবা-মা ও গর্ভবতী বোনকে মারধর করা হয়েছে। ভিডিওতে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সাহায্যের আবেদনও জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সালেমপুর পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে বীর বাহাদুর দাবি করেন, সীমান্তে দায়িত্ব পালন করার সময়ও তাঁকে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে। তাঁর বাড়িতে বৃদ্ধ বাবা-মা, এক গর্ভবতী বোন এবং ছোট বোন রয়েছেন বলে জানান তিনি। বীর বাহাদুরের অভিযোগ ছিল, তাঁর ছোট বোনকে তাঁর কাকার বিরুদ্ধে নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিবারের উপর হামলা ও জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। ভিডিওতে তিনি এমন পরিস্থিতির কথাও তুলে ধরেন, যেখানে সীমান্তে থাকা জওয়ানদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে দেশের সীমান্ত রক্ষা করবেন, নাকি বাড়িতে থাকা পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন? অভিযোগ প্রকাশ্যে আসার পর সালেমপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সুপার গৌরব সিংয়ের বক্তব্য অনুযায়ী, চুরিয়া গ্রামের পৈতৃক বাড়ি নিয়ে বীর বাহাদুরের বাবা রাজা সিং এবং তাঁর দুই ভাই রামনারায়ণ সিং ও সুগ্রীব সিংয়ের মধ্যে বিবাদ রয়েছে। পুলিশের দাবি, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পঞ্চায়েতের মাধ্যমে রাজা সিং এবং রামনারায়ণ সিং তাঁদের জমির একটি অংশ তৃতীয় ভাই সুগ্রীব সিংয়ের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন। চুক্তির টাকা থেকে অর্ধেক বীর বাহাদুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

পুলিশের বক্তব্য, চুক্তি অনুযায়ী বাড়ি খালি করার পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে বীর বাহাদুরের বাবা বাড়িটি খালি করতে রাজি হননি। এর পরেই বিবাদ আরও জটিল হয়। পুলিশ জানিয়েছে, সুগ্রীব সিং পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করছেন। অন্যদিকে, রাজা সিং অন্য একটি ঘরে থাকছেন। সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিবাদ নতুন নয়। পুলিশের দাবি, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সেই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতা করানোর জন্য পুলিশ উদ্যোগ নিলেও তা সফল হয়নি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।  

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো