‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান! তার মধ্যেই বদলে গেল সবকিছু। পাঁচ ফুট গভীর গর্তে কাজ করছিলেন ২৪ বছরের বিবেক কুমাল। আচমকাই কানে এল অস্বাভাবিক শব্দ। সহকর্মীরা বিপদ বুঝে তাঁকে দ্রুত গর্ত থেকে বেরিয়ে আসতে বললেন। কিন্তু তার আগেই পাহাড়ি ঢলের সঙ্গে নেমে এল কাদা, পাথর আর জলের ভয়ঙ্কর স্রোত। পালানোর সুযোগ পেলেন না বিবেক। প্রবল স্রোতে ভেসে গেলেন তিনি। শেষ মুহূর্তে একটি আমগাছ আঁকড়ে ধরে কোনও মতে প্রাণে বাঁচলেন তরুণ নির্মাণশ্রমিক।

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে যখন একের পর এক প্রাণহানির খবর সামনে আসছে, তখন বিবেকের বেঁচে ফেরার ঘটনা যেন অলৌকিক বলেই মনে হচ্ছে। বিবেক পেশায় নির্মাণশ্রমিক। নেপালে একটি নতুন বাড়ি তৈরির কাজে যুক্ত ছিলেন তিনি। বুধবার বাড়িটির বাইরে শৌচাগার তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় আচমকাই পরিস্থিতি বদলে যায়। বিবেক জানান, প্রথমে তিনি একটি অদ্ভুত শব্দ শুনতে পান। তখনও বিপদের মাত্রা বুঝতে পারেননি। তাঁর সঙ্গে আরও চার শ্রমিক ছিলেন। তাঁরা গর্তের বাইরে দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি আঁচ করে তাঁরা বিবেককে দ্রুত উঠে পালিয়ে যেতে বলেন। কিন্তু বিবেক গর্ত থেকে বেরিয়ে আসার আগেই সহকর্মীরা ছুটে পালিয়ে যান। তিনিও বেরিয়ে দৌড় শুরু করেন। তার মধ্যেই কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢলের সঙ্গে কাদা, পাথর ও জল আছড়ে পড়ে এলাকায়। প্রবল স্রোতে কোনও রকমে ভেসে যাচ্ছিলেন বিবেক। তখনই একটি আমগাছ তাঁর সামনে আসে। সেটিকে শক্ত করে আঁকড়ে ধরেন তিনি। সেই গাছের কারণেই শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

আরও পড়ুন: ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

হাসপাতালের বিছানায় শুয়ে বিবেক জানান, গাছটি না থাকলে তাঁকে বাঁচানো সম্ভব হত না। গাছ আঁকড়ে ধরে তিনি নিজের চোখের সামনে দেখতে পান, যে বাড়িতে কাজ করছিলেন সেটিও জলের তোড়ে ভেসে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই নির্মীয়মাণ বাড়িটির কোনও চিহ্নই আর দেখা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। প্রবল স্রোত এবং পরে একটি বড় পাথরের ধাক্কায় তাঁর ডান পায়ে চোট লাগে। বর্তমানে কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন বিবেক। নেপালের বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের এলাকাই এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদা, পাথর ও জলের স্রোতে বহু বাড়ি, রাস্তা এবং পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। তাঁদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে