‘দু’বার কামড়ালেই যাবজ্জীবনের সাজা’, পথকুকুরদের দৌরাত্ম্যে রাশ টানতে নয়া নিয়ম যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘কুকুরের কাজ কুকুর করেছে,  কামড় দিয়েছে পায়/ তাই বলে কি কুকুরে….।’ না, যোগী আদিত্যনাথের খাসতালুকে এমন কথা আর বলা যাবে না। পথকুকুর বা বেওয়ারিশ কুকুরদের দৌরাত্ম্যে রাশ টানতে নয়া নিয়ম চালু হয়েছে। ওই নিয়ম অনুযায়ী, যদি কোনও বেওয়ারিশ বা পথকুকুর কোনও কারণ ছাড়াই দশদিনের মধ্যে মানুষকে দু’বার কামড়ায়, তাহলে তাদের আজীবন আশ্রয়কেন্দ্রে আটকে রাখা যাবে। যদিও এই নিয়ম নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি পশুপ্রেমীরা।

সম্প্রতি দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকার পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের এক নির্দেশ গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। ওই রায়ের সমালোচনায় দেশজুড়ে আন্দোলনেই নেমে পড়েছিলেন তথাকথিত পশুপ্রেমীরা। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় প্রধান বিচারপতি বিআর গাভাইকে। ওই মামলা শোনার জন্য নয়া বেঞ্চ গঠন করতে হয় তাঁকে। যার বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছিল সেই বিচারপতি বিক্রম নাথ এক অনুষ্ঠানে খানিকটা মজার ছলেই বলেছিলেন, ‘আমি জীবনে বহু মামলার রায় দিয়েছি। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে। কিন্তু আমাকে গোটা বিশ্বে পরিচিত করেছে পথকুকুরদের নিয়ে দেওয়া রায়।’

শুধু রাজধানী দিল্লি নয় গোটা দেশেই বেওয়ারিশ বা পথকুকুরদের হিংস্র আচরণে অতিষ্ঠ সাধারণ মানুষ। কখন কার উপরে দলবদ্ধভাবে কুকুররা ঝাঁপিয়ে পড়বে,   আর কখন কাকে ছিড়েকুঁড়ে খাবে তা ঘুণাক্ষরেও বোঝা যায় না। বেওয়ারিশ কুকুরদের দৌরাত্ম্য রুখতে তাই নয়া নিয়ম চালুর পথে হেঁটেছে যোগী আদিত্যনাথের সরকার। ওই নিয়ম অনুযায়ী, কোনও পথকুকুর যদি প্রথমবার কাউকে কামড়ায় তাহলে তাকে ধরে পশু জন্ম নিয়ন্ত্রণ (ABC) কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ১০ দিনের পর্যবেক্ষণ রাখা হবে। তার পর ছেড়ে দেওয়া হবে। যদি একই প্রাণী আবার কাউকে বিনা প্ররোচনায় আক্রমণ করে, তাহলে তাকে কেন্দ্রে আজীবন কারাদণ্ড দেওয়া হবে। একমাত্র উপায় হবে দত্তক গ্রহণ, নতুন মালিককে লিখিত গ্যারান্টি প্রদান করতে হবে যে কুকুরটিকে আর কখনও রাস্তায় নামতে দেওয়া হবে না।

 

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন