যোগী রাজ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের বারান্দা, আহত ৪০ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগী রাজ্যে ঘটল ভয়াবহ ঘটনা। শুক্রবার  আচমকাই একটি স্কুলের ধসে  পড়ল বারান্দার একাংশ। আর তাতে আহত হয়েছে প্রায় ৪০ জন পড়ুয়া। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে।

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, আওয়াধ অ্যাকাডেমি স্কুল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটে। এদিন সকালে সমস্ত পড়ুয়ারা একসঙ্গে দুতলার বারান্দায় জোড় হয়। আর তখনই ভেঙে পড়ে বারান্দাটি। তাতে ধসে পড়া বারান্দার ধ্বংসস্তূপের নিচ চাপা পড়ে যায় অনেক শিক্ষার্থী। খবর পেয়ে উদ্ধারকারীর দল তাদেরকে উদ্ধার করে। আহতরা  মুখ, ঘাড়, হাত ও পায়ে আঘাত পেয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে কী করে বারান্দা ধসে পড়ল তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছর স্কুলের দেওয়াল বা ছাদ ধসে পড়ার ঘটনা প্রায়শই হচ্ছে । গত জুলাই মাসে গুজরাটের ভদোদরায় একটি স্কুলের শ্রেণিকক্ষে দেয়াল ধসে পড়েছিল। তাতে আহত হয় বেশ কিছু পড়ুয়া। এছাড়াও ক্লাস চলাকালীন সময় অন্ধ্রপ্রদেশে একই ধরনের ঘটনা ঘটেছিল। ভেঙে পড়েছিল ছাদ। তবে কেন বারবার শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।  

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু