মায়ের গাফিলতি, খেলার ছলে বাথরুমে ঢুকে জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

বাথরুমে ঢুকে সে বাথটব বা চৌবাচ্চায় জল নিয়ে খেলতে শুরু করে। তখনই সে হঠাৎ পেছন থেকে পড়ে যায়। এবং তখনই মৃত্যুর হয় তাঁর। শিশুটির মা তখন কাজে ব্যস্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা কাজে ব্যস্ত। খেলতে খেলতে বাথরুমে পৌঁছে গেল দেড় বছরের শিশু, বাথটবে ডুবে মৃত্যু হল নিষ্পাপ শিশুর। বাচ্চাকে মানুষ করতে প্রত্যেক মাকেই সজাগ থাকতে হয়। সামান্য চোখের আড়াল হলেই ভয়ানক বিপদ ঘটতে পারে। হ্যাঁ, সেটাই আজকের প্রতিবেদনের বিষয়। মায়ের আড়ালে বাথরুমে গিয়ে বাথটব বা চৌবাচ্চায় ডুবে মৃত্যু হল একটি দেড় বছর বয়সী শিশুর। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৬ ডিসেম্বর) উত্তরপ্রদেশের কানপুরে। প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনার দিন শিশুটি মায়ের আড়ালেই খেলতে খেলতে বাথরুমে ঢুকে পড়ে। এবং বাথরুমে ঢুকে সে বাথটব বা চৌবাচ্চায় জল নিয়ে খেলতে শুরু করে। তখনই সে হঠাৎ পেছন থেকে পড়ে যায়। এবং তখনই মৃত্যুর হয় তাঁর। শিশুটির মা তখন কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে তিনি যখন খেয়াল করলেন যে, তাঁর সন্তানকে অনেকদিন ধরেই দেখা যাচ্ছেনা।

তখনই সে বাথরুমে গিয়ে দেখতে পায়, শিশুটি জলে ডুবে বসে রয়েছে। ততক্ষণে সব শেষ। পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। কানপুরের ঘাটমপুর এলাকায় বসবাসকারী গোবিন্দ সিংয়ের স্ত্রী প্রাচী, সম্প্রতি তাঁর দুই সন্তানকে নিয়ে তাঁর মামা বাড়িতে গিয়েছিলেন। একজন ছিল তাঁর মেয়ে এবং অন্যটি দেড় বছরের নিষ্পাপ ছেলে সূর্যাংশ। বুধবার, প্রাচী যখন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন তখন তাঁর দেড় বছর বয়সী শিশু সূর্যাংশ খেলতে খেলতে বাথরুমে পৌঁছে যায়। তবে পুত্রের বাথরুমে যাওয়ার কিছুক্ষন আগেই স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে ছিলেন প্রাচী। তাই বাথটবে জল ভর্তি ছিল। সূর্যাংশ ওই জল নিয়েই খেলতে শুরু করে। এরপর সে ভারসাম্য হারিয়ে বাথটবেই ডুবে যায়। শিশুটি টব থেকে বেরোনোর জন্যে আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মায়ের আড়ালেই টবে ডুবে মৃত্যু হল নিষ্পাপ শিশুর। তাঁর মা কাজে ব্যস্ত ছিলেন বলে তাঁকে বাঁচাতে কেউ পারল না।

ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা অন্য ঘরে ছিলেন। কিছুক্ষণ পর মা সচেতন হয়ে শিশুটিকে খুঁজতে বাথরুমে গিয়ে দেখতে পায়। শিশুটি বাথরুমের জলের টবে মুখ থুবড়ে পড়ে আছে। পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর পর পুরো বাড়িতে হৈচৈ পড়ে যায়। সবাই তার মাকে গাফিলতির জন্য দায়ী করতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পুলিশ বাচ্চা টিকে ময়নাতদন্তে পাঠাতে চাইলে পরিবার রাজি হননি। কানপুরে গত দুই বছরে বাবা-মায়ের সামান্য অবহেলায় জলজ ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের