সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার টানে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশীতে ছুটে আসেন অসংখ্য পুণ্যার্থী। তাঁদের অন্যতম প্রধান গন্তব্য বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। ভগবান শিবের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ হিসেবে এই মন্দিরের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। এবার উত্তরপ্রদেশে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের জেরে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির এবং বারাণসী উন্নয়ন পরিষদের  সিইও পদ থেকে সরানো হল বিশ্বভূষণ মিশ্রকে। তাঁকে এবার উত্তরপ্রদেশ অধীনস্থ পরিষেবা নির্বাচন কমিশনে (UPSSSC) উপসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।  

বিশ্বভূষণ মিশ্র প্রায় দু’বছর ধরে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রশাসনিক দায়িত্বে ছিলেন। এর আগে তিনি উত্তরপ্রদেশের প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০২৪ সালে তিনি কাশী বিশ্বনাথ মন্দির ও স্পেশাল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির CEO হিসেবে দায়িত্ব নেন।  প্রশাসনিক রদবদলে শুধু কাশী বিশ্বনাথ মন্দিরের CEO-ই নন, আরও বহু আধিকারিকের দায়িত্ব বদলেছে। বিভিন্ন দফতর ও প্রশাসনিক প্রতিষ্ঠানে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। উত্তরপ্রদেশে নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

আরও পড়ুন: ২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

এখন থেকে  বিশ্বভূষণ মিশ্র UPSSSC-র উপসচিব হিসেবে কাজ করবেন। গ্রুপ C ও গ্রুপ D-সহ বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করে এই কমিশন। উল্লেখ্য, শুধু দেশের বিভিন্ন রাজ্য থেকেই নয়, বিদেশ থেকেও বহু ভক্ত কাশী বিশ্বনাথের দর্শন ও পুজো দিতে বারাণসীতে আসেন। ভক্তদের কাছে বাবা বিশ্বনাথের দর্শন জীবনের এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা। বছরভর মন্দির চত্বরে দেখা যায় পুণ্যার্থীদের আনাগোনা। বিশেষ তিথি, উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের সময়ে সেই ভিড় আরও কয়েক গুণ বেড়ে যায়। 

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল