খাড়গের কাছে ক্ষমা চাইলেন জেপি নাড্ডা, হঠা‍ৎ কী ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। মঙ্গলবার (২৯ জুলাই) এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল সংসদের উচ্চকক্ষ।

কী ঘটেছিল?

‘অপারেশন সিঁদুর’ নিয়ে এদিন রাজ্যসভায় আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। বিতর্কের শেষের দিকে বলতে উঠে রাজ্যসভার বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণের পথে হাঁটেন কেন্দ্রীয স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি খাড়গের উদ্দেশে বলেন, ‘আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশে যে ভাষা ব্যবহার করেছেন তাতে বোঝা যাচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েছেন। আপনার যন্ত্রণাটা আমি বুঝি। ১১ বছর বিরোধী বেঞ্চে রয়েছেন। যে প্রধানমন্ত্রীকে গোটা বিশ্ব সম্মান জানাচ্ছে কুর্নিশ করছে তাঁকেই অপমান করছেন।’

নাড্ডার ওই মন্তব্য নিয়ে শুরু হয় হইচই। কংগ্রেস সহ বিরোধী শিবিরের সাংসদরা ‘শেম-শেম’ শ্লোগান তোলেন। হই-হট্টগোলে কার্যত সভার কাজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আলটপকা মন্তব্য করে ফেলেছেন বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে ক্ষমা চান জেপি নাড্ডা। তিনি বলেন, ‘বিরোধী দলনেতাকে আমরা সম্মান করি। খাড়গে-জি বর্ষীয়ান নেতা। তাই তাঁর সম্পর্কে আমি যে শব্দ প্রয়োগ করেছি (মানসিক ভারসাম্য নষ্ট) তা প্রত্যাহার করে নিচ্ছি। সভাধ্যক্ষকে (ডেপুটি চেয়ারম্যান) অনুরোধ করছি, ওই শব্দবন্ধ সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক।’ নাড্ডার ওই কথা শুনে খাড়গে বলেন, ‘আমি নাড্ডা-জি, রাজনাথ সিংহ সহ বেশ কয়েকজন মন্ত্রীকে বিশেষ সম্মান করি। যারা ভারসাম্য রেখে কথা বলেন। অথচ আজ নাড্ডা-জি আমায় মানসিক ভারসাম্যহীন বললেন। এটা লজ্জার।ওঁর ক্ষমা চাওয়া উচিত।’ এ কথা শোনার পরে নাড্ডা ফের দাঁড়িয়ে খাড়গের উদ্দেশে বলেন, ‘আমি আমার শব্দ প্রত্যাহার করে নিচ্ছি। আমার বলা কথা আপনাকে আঘাত করলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনিও আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে যে শব্দ প্রয়োগ করেছেন তা আমাকে আঘাত করেছে।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার