আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের দায়ের করা মামলায় হস্তক্ষেপ নয়, গণনায় থাকবে কেন্দ্রীয় সরকারের কর্মীরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: বাংলার ভোটগণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন? এই অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়। তারপরেই গতকাল, শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ঘাসফুল শিবির। আজ, শনিবার জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি শুরু হবে।

  • 11:16 AM (IST) - 2 May 2026


    তৃণমূলের দায়ের করা মামলার শুনানি শেষ সুুপ্রিম কোর্টে

  • 11:15 AM (IST) - 2 May 2026


    রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আলাদা হিসাবে দেখা ঠিক নয়, মন্তব্য আদালতের

    রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আলাদা হিসাবে দেখা ঠিক নয়। আদপে তাঁরা সকলেই সরকারি কর্মচারী, মন্তব্য বিচারপতি পি নরসিংহের

  • 11:13 AM (IST) - 2 May 2026


    ১৩ এপ্রিলের জারি করা বিজ্ঞপ্তিতে কাজ হবে, আদালতে বলল কমিশন

    নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে, গত ১৩ এপ্রিল তারা যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই অনুযায়ী কাজ হবে।

  • 11:11 AM (IST) - 2 May 2026


    নির্বাচন কমিশন রাজ্যের সরকারি কর্মীদের নিয়োগ করছে না, সওয়াল সিব্বলের

    সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের সওয়াল, 'সার্কুলারেই বলা রয়েছে, একজন রাজ্য সরকারের কর্মী থাকা উচিত। কিন্তু নির্বাচন কমিশন কোনও রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিকে নিয়োগ করছে না। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, বিভিন্ন মহল থেকে গণনা প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি রাজ্য সরকারের দিকেই আঙুল তুলছে। কিছু না কিছু তথ্য তো থাকা উচিত। প্রতিটি বুথে যে আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই তথ্য কোথায়? তারা এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। আর কেন আমাদের জানানো হল না যে, সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে রাখা হবে।'

  • 11:05 AM (IST) - 2 May 2026


    তৃণমূল কংগ্রেসের দায়ের মামলায় এখনই কোনও নির্দেশ নয়, জানাল সুুপ্রিম কোর্ট

    গণনা সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের দায়ের মামলায় তারা এখনই কোনও নির্দেশ দিতে রাজি নয়। জানাল সুপ্রিম কোর্ট। কমিশন নিজের জারি করা সার্কুলার অনুযায়ী কাজ করতে পারবে।

  • (IST) -


    একজন কেন্দ্রীয় সরকারের কর্মী রয়েছেন, আরও একজন কেন? প্রশ্ন সিব্বলের

    কেন্দ্রীয় আধিকারিকদের নিয়োগ প্রসঙ্গে কপিল সিব্বল বলেন, ‘গণনায় প্রতিটি টেবিলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একজন কর্মী থাকছেন। যাঁদের মাইক্রো অবজার্ভার বলা হয়। তা হলে আবার কেন আরও একজন কেন্দ্রীয় সরকারের কর্মী প্রয়োজন?’

  • 10:57 AM (IST) - 2 May 2026


    প্রত্যেকটি বুথে নাকি সমস্যা বা অশান্তি হতে পারে, এমন দাবি করা হচ্ছে, বললেন সিব্বল

    সুপ্রিম কোর্টে তৃণমূলের তরফে থাকা আইনজীবী কপিল সিব্বল বলেন, 'আমাদের চারটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। গত ১৩ এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নোটিস যায়। কিন্তু আমরা সেটা জানতে পারি ২৯ তারিখে। কমিশন আশঙ্কা করছে প্রত্যেকটি বুথে নাকি সমস্যা বা অশান্তি হতে পারে। কিন্তু এই ধারণা তারা কোথা থেকে পাচ্ছেন? বিষয়টি উদ্বেগের।'

  • 10:51 AM (IST) - 2 May 2026


    বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুরু হয়েছে মামলার শুনানি

  • 10:48 AM (IST) - 2 May 2026


    তৃণমূল কংগ্রেসের হয়ে মামলা লড়ছেন আইনজীবী কপিল সিব্বল

  • 10:44 AM (IST) - 2 May 2026


    গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন? তৃণমূলের দায়ের করা মামলার শুনানি

    Published by:

    Share Link:

    More Releted News:

    গণনায় কেন্দ্রীয় কর্মচারী রাখা নিয়ে তৃণমূলের আপত্তিকে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট

    এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

    অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

    ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

    গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

    প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

    Advertisement
    এক ঝলকে
    Advertisement

    জেলা ভিত্তিক সংবাদ