বিমান ভেঙে নিহত হওয়ার আগে সমাজ মাধ্যমে শেষ পোস্টে কি লিখেছিলেন অজিত পাওয়ার?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিমান দুর্ঘটনায়  মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদানের পর, পাওয়ার একটি ব্যক্তিগত চার্টার্ড বিমানে বারামতি যাচ্ছিলেন। বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে। জানেন কি মৃত্যুর আগে শরদ পাওয়ারের ভাইপোর শেষ পোস্ট কি ছিল? কার কথা স্মরণ করেছিলেন তিনি।   

বিমান দুর্ঘটনার কয়েক মিনিট আগে, অজিত পাওয়ার সোশ্যাল মিডিয়ায়  স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে একটি পোস্ট শেয়ার করেছিলেন। অজিত বুধবার (২৮ জানুয়ারী) সকাল ৮:৫৭ মিনিটে  এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি তার পোস্টে লিখেছিলেন, “মহান স্বাধীনতা সংগ্রামী, স্বশাসনের প্রবক্তা, পাঞ্জাব কেশরী লালা লাজপত রাই জির জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, যিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন। তাঁর দেশপ্রেম আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে।”  

বুধবার মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন বলে খবর। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। এই দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পাওয়ারের শারীরিক অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কোনও বিবৃতি মেলেনি প্রশাসনের পক্ষ থেকে। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা সেখানে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। দিকে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা করার ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। আজ সকালে ওই ছোট বিমানে অজিত পাওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন। বারামতীর কাছে দৃশ্যমানতা কম ছিল। তাই জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। বিমানে ছিলেন অজিত–সহ মোট ছ’জন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ স্থানীয় হাসপাতালে যোগাযোগ করেছেন। শরদ পাওয়ারও খোঁজ নিয়েছেন।

আরও পড়ুন: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান ভেঙে মৃত্যু, মুম্বই থেকে বারামতীর পথে দুর্ঘটনা

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাতে আগুন ধরে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। এছাড়া এই প্রাইভেট চাটার্ড বিমান দুর্গটনায় পড়ে অজিত ও বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বিমানে থাকা ৬ জনেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। বারামতীর উদ্দেশে রওনা দিয়েছেন অজিত পাওয়ারের স্ত্রী ও পুত্র। সকাল ৮টা নাগাদ বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল। ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর টুকরো হয়ে যায়। গতকালই মুম্বইয়ে ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন পওয়ার। তারপর এদিন জেলা পরিষদ নির্বাচনে প্রচারে যাচ্ছিলেন। কিন্তু এই বিমান দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।  

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!