ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ! ‘Amazon’ উপহারের নামে ৫১ লক্ষ টাকা খোয়ালেন নয়ডার মহিলা

এরপর গ্রুপে ভুক্তভোগী মহিলাকে বলা হয়, যে এই গ্রুপের প্রতিটি মহিলার জন্যে একটি 'Amazon' গিফ্ট ভাউচার রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে সাইবার জালিয়াতির প্রকোপ মাথাচাড়া দিয়ে উঠছে সাধারণ মানুষের। এবার ই-কমার্স শপিং অ্যাপ্লিকেশন ‘Amazon’ উপহারের নামে ৫১ লক্ষ টাকা খোয়ালেন নয়ডার এক মহিলা। যিনি বর্তমানে দিল্লি NCR-এর মতো একটি বড় শহরে বসবাস করেন। মহিলার থেকে চালাকি করে প্রায় ৫১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। প্রতিবেদন অনুসারে, প্রতারিত মহিলাটি এক ব্যক্তির কাছে একটি বার্তা পেয়েছিলেন। যিনি নিজেকে একজন পেশাদার বিনিয়োগ নির্দেশিকা বলে দাবি করেছিলেন।

তিনি মহিলাকে বিশ্বাস দিয়েছিলেন যে, বিনিয়োগের ক্ষেত্রে তাঁর ১৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এরপর ওই বার্তা প্রেরণকারী ব্যক্তির সঙ্গে ধীরে ধীরে পরিচিত হন ভুক্তভোগী মহিলা। তাঁর সঙ্গে কথাবার্তা শুরু হয়। আর মহিলার বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারক ব্যক্তি তাঁকে একটি দলে যোগ দিতে রাজি করান। সেই Whatsapp গ্রুপে অনেক অপরিচিত ব্যক্তি ছিলেন। এবং তাঁরা সকলেই একের পর এক বার্তা পাঠিয়ে জানান, তাঁরাও বিনিয়োগের মাধ্যমে কয়েক লক্ষ টাকা লাভ করেছেন। আর তাতেই ভুক্তভোগী মহিলা আরও ভরসা পান। এরপর গ্রুপে ভুক্তভোগী মহিলাকে বলা হয়, যে এই গ্রুপের প্রতিটি মহিলার জন্যে একটি ‘Amazon’ গিফ্ট ভাউচার রয়েছে। এরপর মহিলাটি ‘Amazon’ অ্যাপে গিয়ে লগ ইন করে সেই গিফট ভাউচারটি রিডিম করে ফেলেন। এবং তিনি ১০০০ টাকা পান। ফলে ওই Whatsapp গ্রুপটির প্রতি মহিলার বিশ্বাস আরও বেড়ে যায়।

এরপর সেখান থেকে মহিলাকে অনলাইন ট্রেডিং এবং এর থেকে আয় সম্পর্কে জানানো হয়। অবশেষে মহিলা ভরসা করে প্রথম পর্যায়ে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। এবং সাইবার স্ক্যামারদের দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এরপর মহিলাকে একটি মোবাইল অ্যাপ ইন্সটল করতে বলা হয়। যেখানে ভুক্তভোগী তাঁর বিনিয়োগের টাকা দ্বিগুণ দেখতে পান। এরপর ভুক্তভোগী অ্যাপের মাধ্যমে ভাল টাকা আয় করতে শুরু করেন। তবে তাঁর কাছে টাকা না থাকায় সে স্বামী এবং আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নিয়ে বিনিয়োগ করতে শুরু করেন। ধীরে ধীরে তাঁর লোভ নেশায় পরিণত হয়। ধীরে ধীরে ভুক্তভোগী দেখতে পান নেই নেই করে তিনি প্রায় ৫১.৫০ লক্ষ টাকা সাইবার স্ক্যামারদের দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু লাভ পান নি তিনি। অবশেষে বুঝতে পারেন, লোভের বশে তিনি প্রতারকদের পাল্লায় পড়ে ৫১ লক্ষ টাকা খুইয়ে বসে আছেন। এরপর তিনি পুলিশে অভিযো দায়ের করেন। এবং বুঝতে পারেন লোভ মানুষকে শেষ করে দেওয়ার জন্যে যথেষ্ঠ!

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর