আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্ষকই ভক্ষক! যৌন হেনস্থার চেষ্টা করায় পুলিশ কনস্টেবলকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে গেলেন মহিলা

নিজস্ব প্রতিনিধি: সাধারণত পুলিশের কাজ ধর্ষকদের হাত থেকে নারীদের রক্ষা করা, যে কোনও অপরাধমূলক কাজ থেকে সাধারণ মানুষকে বাঁচানো, কিন্তু সেই পুলিশই যখন রক্ষকের বদলে ভক্ষক হয়ে যান, তখন? হ্যাঁ, উত্তরপ্রদেশের কানপুরে একটি ভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে একজন পুলিশের কীর্তি শুনলে আপনারও রক্ত টগবগে ফুটবে। সূত্রের খবর, উত্তর প্রদেশের একজন পুলিশকর্মী উর্দি পরা অবস্থাতেই একজন মহিলাকে যৌন নির্যাতন করেছেন। এই ঘটনা পুলিশ প্রশাসনের কর্মপদ্ধতি নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছে! নির্যাতিতা মহিলাটি গুরুদেব চৌকি এলাকার বাসিন্দা। তিনিই ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং অশালীন আচরণের অভিযোগ এনেছেন।

মহিলার মতে, অভিযুক্ত পুলিশ সদস্য তাঁর বোনকে শ্লীলতাহানি করেছেন, তার নম্বর চেয়েছিলেন, এবং যখন সে নম্বর না দিয়ে উল্টে প্রতিবাদ করেন, তখন সে মহিলাকে হত্যার হুমকি দেন। সেই সময় পুলিশকর্মী ইউনিফর্মে ছিলেন।ঘটনার পর, ক্ষুব্ধ মহিলাটি অভিযুক্ত পুলিশ অফিসারকে ধরে টেনে গুরুদেব চৌকিতে নিয়ে যান। এবং সেখানে তিনি হট্টগোল সৃষ্টি করেন। ন্যায়বিচার দাবি করেন। মহিলাটি বলেন যে, তার বোন গোল চৌরাহায় স্ট্যাম্প পেপার কিনতে গিয়েছিলেন, তখন পুলিশ অফিসার তাকে পিছন থেকে ডাকেন এবং থামতে বলেন।

এরপর তাঁর বোনের কাছে ফোন নম্বর চান ওই পুলিশ, তাঁর পিছু পিছু ঘুরতে শুরু করে, জোর করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, ভুলভাল মন্তব্য করতে শুরু করে। বিরক্ত হয়ে, তখন ওই মহিলা অভিযুক্ত পুলিশ অফিসারকে ধরে ফেলেন এবং তার ভিডিও তুলতে শুরু করেন। এরপর অভিযুক্ত অফিসার তাঁকে মামলাটি প্রত্যাহার করার জন্য চাপ দিতে থাকেন এবং তাঁকে মেরে ফেলার জন্য হুমকি দেন। কিন্তু নির্যাতিতা কিছু না শুনে মামলা এগিয়ে নিলে, অভিযুক্ত পুলিশ তাঁর কাছে ক্ষমা চান। তবে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন এবং তদন্তের পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় কেন্দ্রীয় কর্মচারী রাখা নিয়ে তৃণমূলের আপত্তিকে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট

তৃণমূলের দায়ের করা মামলায় হস্তক্ষেপ নয়, গণনায় থাকবে কেন্দ্রীয় সরকারের কর্মীরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ