দড়ি বেয়ে সোজা স্ট্রংরুমের ছাদে! রহস্যজনক ব্যক্তির ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানে গণনাকেন্দ্রে রহস্যজনক ব্যক্তি। গণনাকেন্দ্রের ছাদ থেকে তাঁকে নামতে দেখা যায়। পরে আবার উঠেও যান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে-এর ডিজিট্যাল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই। খবর পেয়ে ঘটনাস্থলে যান কমিশনের আধিকারিকরা। আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, বর্ধমানের গোলাপবাগ উত্তর এলাাকায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে গণনাকেন্দ্র করা হয়েছে। এখানে পাঁচটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে। জামালপুর, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর বিধানসভার মানুষের রায় ইভিএম বন্দি। কড়া নিরাপত্তায় রাখা রয়েছে ইভিএমগুলি। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক ব্যক্তি পাঁচতলার ছাদ থেকে নীচে নামছেন। আবার উপরে উঠছেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস অভিযোগ করেছেন, স্ট্রংরুমে ইভিএম রাখার পর থেকেই একাধিক অসঙ্গতি চোখে পড়ছে। রাতের দিকে মাঝেমধ্যেই সিসিটিভির ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে ইভিএমের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে বলে জানান সঞ্জয় দাস। ইতিমধ্যেই তিনি ভিডিও–সহ পুরো বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছেন।

পাশাপাশি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষও নজরদারি ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, সিসিটিভি মনিটরিং চলাকালীন বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে এবং রেকর্ডিংয়ের সময় ভারতীয় সময়ের থেকে ১–২ মিনিট এগিয়ে থাকছে।

 

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি