৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

Share:

নিজস্ব  প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর ফের ভারতে পা রাখতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী মাসে নয়াদিল্লিতে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।  রয়টার্স সূত্রে জানা গিয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৪০০ জনের প্রতিনিধি দল ভারতে আসতে পারে। তবে তাঁর সফর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বেজিং।

ব্রিকস সম্মেলন আয়োজনের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানেই যোগ দিতে পারেন চিনের প্রেসিডেন্ট। গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটাই হতে চলেছে শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। ২০১৯ সালে শেষবার ভারতে এসেছিলেন শি। সেই সময় তাঁর সঙ্গে চিনের প্রতিনিধি দলের সদস্যসংখ্যা ছিল ২০০-রও কম। এবার প্রায় ৪০০ জনের প্রতিনিধি দল আসার সম্ভাবনা থাকায় সফরটি কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

সূত্রের খবর, শি জিনপিংয়ের সফরকে সামনে রেখে চিনা আধিকারিকরা ইতিমধ্যেই নয়াদিল্লিতে হোটেল এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন। তবে চিনা প্রেসিডেন্টের চূড়ান্ত সফরসূচি এবং ভারতের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফর এমন সময়ে হতে চলেছে, যখন ২০২০ সালে গালওয়ানে সীমান্ত সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন ধীরে ধীরে কমানোর চেষ্টা চলছে। সীমান্ত সমস্যা, বিনিয়োগ এবং ভিসা-সহ একাধিক বিষয়ে মতবিরোধ থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশ সম্পর্ক স্থিতিশীল করার জন্য কূটনৈতিক আলোচনা বাড়িয়েছে। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, BRICS সহযোগিতাকে তারা যথেষ্ট গুরুত্ব দেয় এবং ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলন সফল করার জন্য সহযোগিতা করতে প্রস্তুত।

 

‘নাটক করলেই এফআইআর দায়ের করব,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের