রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি গুপ্তচরচক্রের সঙ্গে যোগসাজশের সন্দেহে গ্রেফতার প্রদীপ্তকুমার সরকারকে ঘিরে তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। STF সূত্রের দাবি, তাঁর নামে নথিভুক্ত অন্তত দুটি ভারতীয় সিম পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে সক্রিয় থাকার তথ্য মিলেছে। এর মধ্যে একটি সিমের মালিক হিসেবে প্রদীপ্তের নাম থাকলেও সেটি পাকিস্তানের মাটিতে ব্যবহার করা হচ্ছিল বলে তদন্তকারীদের সন্দেহ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারতীয় সিম পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত থাকতে পারেন প্রদীপ্ত। কীভাবে ওই সিমগুলি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছল, সেগুলি কারা ব্যবহার করত এবং সেগুলির মাধ্যমে কী ধরনের যোগাযোগ হয়েছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

STF সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লিতে মেডিকেল ট্যুরিজমের ব্যবসার আড়ালে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতেন প্রদীপ্ত। সেই ব্যবসার সূত্রেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল কি না, তারও তদন্ত চলছে। বিশেষ করে এই যোগাযোগের মাধ্যমে কোনও পাক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত কথাবার্তা বা তথ্য আদানপ্রদান হয়েছিল কি না, সেটাই এখন তদন্তকারীদের নজরে। প্রদীপ্তর পরিবার অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় তাঁর বাবা-মা থাকেন। বিয়ে হলেও স্ত্রী আলাদা থাকেন বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, প্রদীপ্ত এই ধরনের কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।

আরও পড়ুন: ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

তবে পরিবারের বক্তব্যের পাশাপাশি প্রযুক্তিগত তথ্য ও যোগাযোগের নথি খতিয়ে দেখছে এসটিএফ। ভারতীয় সিম পাকিস্তান থেকে সক্রিয় থাকার তথ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, ওই সিম ব্যবহার করে পাকিস্তানের মাটি থেকে ভারতবিরোধী কোনও কার্যকলাপ পরিচালনা করা হয়েছিল কি না, তা স্পষ্ট করতে আরও তথ্য সংগ্রহ প্রয়োজন। প্রদীপ্তকে নিয়ে ইতিমধ্যেই একাধিক এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছেন STF আধিকারিকরা। তাঁর গতিবিধি, পরিচিতদের সঙ্গে যোগাযোগ, আর্থিক লেনদেন এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য যোগাযোগের সূত্র ধরে আরও কেউ তদন্তের আওতায় আসেন কি না, সেদিকেও নজর রয়েছে।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের