Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছেলেরা পুজোয় সেজে উঠুন এই হেয়ার স্টাইলে ! নজর কাড়বে মাস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই পুজো। আর বেশি দেরি নেই। এইসময় সৌন্দর্যের দিকে ধ্যান দেওয়া প্রয়োজন তো বটেই। ছেলেদের ফ্যাশন নিয়েও বা খামতি থাকবে কেন ? হেয়ার স্টাইল করতে চান ? তবে ট্রেডিং কিছু হেয়ার কাট রয়েছে যা আপনি করাতেই পারেন যা পুজোয় সেরা লুক এনে দেবে। পুজোর ক’দিন সকলের নজর কেড়ে নিতে চান, তবে রইল কিছু ফ্যাশনেবল হেয়ার স্টাইল।

কুইফ : আপনি যদি মডার্ন লুক পছন্দ করেন সেক্ষেত্রে চুলের কাট রাখুন কুইফ স্টাইল। এই স্টাইলে ধারের চুল ছোট ছোট করে কাটা হয়। আর মাঝের চুল থাকে সামান্য লম্বা। তা একটু স্পাইক করে রাখতে হয়। যার ফলে লুক আসে অন্যরকম।পুজোর জন্য পারফেক্ট হবে কুইফ স্টাইল।

স্লিক ব্যাক : সেরা একটা হেয়ার স্টাইল হল স্লিক ব্যাক। এই স্টাইলে দুই পাশের চুল ছোট ছোট করে ট্রিম করে দেওয়া হয়। তবে মাঝের চুল থাকে বেশ লম্বা। চুল ব্রেকব্রাশ করে আঁচড়ানো হয়। এর সঙ্গে হালকা দাড়ি রাখতেই পারেন। অসাধারণ লাগবে দেখতে।

সাইড পার্ট : এটি বর্তমানে বেশ জনপ্রিয়। অনেকেই এই স্টাইলটা করে থাকেন। এক্ষেত্রে চুলের দুই ধার ছোট করে কাটা হয়। মাঝের চুল থাকে বড়। কিন্তু মধ্যের চুল ব্যাকব্রাশ করার পরিবর্তে একদিকে ফেলে রাখা হয়। যাতে একটা স্টাইলিশ লুক পাওয়া যায়। এই লুকেও সেজে উঠতে পারেন পুজোয়।

ফ্রেঞ্চ ক্রপ :  এই স্টাইল চাইলে আপনি করাতেই পারেন। এক্ষেত্রে চুলের ধার একবারে গুটি গুটি করে কাটা হয়। মাঝের অংশ থাকে সামান্য লম্বা। চুলটা পাতানো থাকে। এই স্টাইল মেনেই একটা সময় ফ্রান্সের বিখ্যাত ফুটবলার এমবাপে স্টাইল করতেন। তবে এই স্টাইল সবার জন্য নয়।আপনার যদি ভাল লাগে তবে এবারের পুজোয় ফ্রেঞ্চ ক্রপে নজর কাড়তে পারেন।

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে