চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার পুজোয় ভ্রমণ নয়, তিলোত্তমাতেই পরিবারের সঙ্গে কাটাবেন সন্দীপ্তা

নিজস্ব প্রতিনিধি: পুজোর কাউন্টডাউন শুরু। যতই বন্যা হোক, বাঙালি তাঁর ইমোশন থেকে একেবারে সরছেন না। বৃষ্টিকে উপেক্ষা করেই রাস্তায় বেরোবেন মানুষজন। যাই হোক, পুজোর কেনাকাটা ইতিমধ্যেই শেষ! তবে পুজোর খবরে বেশিরভাগ জায়গা দখল করে থাকেন সেলিব্রিটিরা। তাঁরা কীভাবে পুজো এনজয় করেন সবাই জানতে চান। তবে এবার পুজোয় বাড়তি খুশি অভিনেত্রী সন্দীপ্তা সেন। কারণ জীবনের নতুন মানুষ এসেছেন। প্রেমিকের সঙ্গে কিছুদিন আগেই সবার পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমনিতেই পুজোর সময় খুব একটা দেখা যায়না অভিনেত্রীকে। বেরিয়ে পড়েন ঘুরতে। তবে এবার পুজোতে তিলোত্তমাতেই থাকবেন তিনি। এবারের পুজোয় নতুন শাড়ি, অষ্টমীর অঞ্জলি-ভোগ আর পরিবার-বন্ধুদের সঙ্গেই কাটবে অভিনেত্রীর। তবে এখনও পুজোর কেনাকাটাই হয়নি সন্দীপ্তার!

মাত্র ২টো শাড়ি কেনা হয়েছে, তিনি একরঙের মলমল শাড়ি খুব ভালবাসি, তবে এখনও পুরো কেনাকাটির সুযোগ পাচ্ছেন না তিনি, কারণ পুজোর আগে বিভিন্ন বিজ্ঞাপনী শ্যুট নিয়ে ভীষণ ব্যস্ত। তবে পুজোর পরিকল্পনা বলতে, নতুন কোনও কাজ নেননি পুজোতে। সপ্তমী থেকে একেবারে কাজ বন্ধ। বাবা-মা, বন্ধু আর পরিবারের সঙ্গেই কাটাবেন। আবার নতুন আবাসনে গিয়েছেন। সেখানেই পরিবারের সঙ্গে অঞ্জলি দেবেন। অষ্টমীর ভোগটা মিস করবেন না কোনোমতেই। তবে ঘুরে ঘুরে ঠাকুর দেখার সুযোগ নেই, ফলে বন্ধুদের বাড়িতে আড্ডার আসর বসবে। খাওয়া-দাওয়া মানেই মায়ের রান্না। সকালে লুচি আর সাদা আলুর তরকারি।

আবাসনে ভোগ আছে, আর নবমীতে বাবা-মা আর সৌম্যকে নিয়ে বাঙালি রেস্তোরাঁয় খাবেন। তবে নিজের জন্যে না হলেও বাবা-মায়ের জন্য কেনাকাটা করেছেন। মাকে শার্টিন শিফনের শাড়ি, গয়নার সেট দিয়েছেন। বাবাকে শার্ট আর ব্লেজার। তবে পুজোতে কোনও রূপচর্চার পরিকল্পনা নেই নায়িকার। হালকা সাজ আর পছন্দের শাড়ি পরেই পুজো কাটবে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ