জানুন, পঞ্চমী থেকে নবমী, পুজো দেওয়ার সময় কখন?

১০ অশ্বিন (১৪৩২ বঙ্গাব্দ) ২৭ সেপ্টেম্বর (২০২৫ সাল) শনিবার পঞ্চমী। তবে পঞ্চমী তিথি থাকবে ররিবার সকাল ৮ টা ৪৯ পর্যন্ত। ফলে এদিন কার্যত ষষ্ঠী পড়ে যাচ্ছে, সন্ধ্যায় দেবী দুর্গার বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি-বাদল উপেক্ষা করেই শুরু গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মহালয়া থেকেই কলকাতার একাধিক জায়গায় প্যাণ্ডেল উদ্বোধন হয়ে গিয়েছে। সুতরাং দর্শকদের প্যাণ্ডেল হপিংও শুরু হয়ে গিয়েছে। মাঝে প্রকৃতি তাণ্ডব দেখালেও পুজো নিয়ে উন্মাদনা কিন্তু একটুকুও কমেনি শহরবাসীর। ছাতা মাথায়, জল পেরিয়েই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তবে মুল পূজো কিন্তু শুরু পঞ্চমী থেকেই। তবে মায়ের বোধন ষষ্ঠীতেই হয়, এরপর ষষ্ঠী-সপ্তমী পুজো, অষ্টমীতে মায়ের অঞ্জলি দেওয়ার জন্যে সকাল থেকেই না খেয়ে অপেক্ষা করেন ভক্তরা, এরপর দিন নবমী পুজো, শেষ বিজয়া দশমীতে মায়ের বিদায়ের পালা। অর্থাৎ পুজোর চারটে দিন ঘিরে ভক্তদের কত উন্মাদনা, কত পরিকল্পনা থাকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মহাপঞ্চমী, পুজো শুরু! তার আগেই জেনে নিন, মহাপঞ্চমী থেকে মহানবমী পর্যন্ত মা দুর্গার অঞ্জলি দেওয়ার নির্ঘন্ট।

মহাপঞ্চমী: ১০ অশ্বিন (১৪৩২ বঙ্গাব্দ) ২৭ সেপ্টেম্বর (২০২৫ সাল) শনিবার পঞ্চমী। তবে পঞ্চমী তিথি থাকবে ররিবার সকাল ৮ টা ৪৯ পর্যন্ত। ফলে এদিন কার্যত ষষ্ঠী পড়ে যাচ্ছে, সন্ধ্যায় দেবী দুর্গার বোধন।

মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী। ষষ্ঠী তিথি থাকবে সকাল ১০ টা ৪৩ মিনিট পর্যন্ত। ফলে এর মধ্যেই ষষ্ঠীর পুজো শেষ করে ফেলতে হবে। সায়ংকালে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস।

মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর সোমবার সপ্তমী। সপ্তমী তিথি থাকবে সোমবার বেলা ১২ টা ২৮ মিনিট পর্যন্ত। অর্থাৎ কেউ সপ্তমীর অঞ্জলি দিতে চাইলে এর মধ্যেই সেরে ফেলতে হবে। এদিনই দেবীর নবপত্রিকা। দেবীর গজে আগমন হচ্ছে, সুতরাং শস্যপূর্ণ থাকবে গোটা পৃথিবী।

মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় কখন: ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী। একই দিনে মহাষ্টমীর ব্রতোপবাস। অঞ্জলি দেওয়া যাবে বেলা ১ টা ৪৫ মিনিট পর্যন্ত। মহাষ্টমীর দিন সন্ধিপূজা শুরু হচ্ছে বেলা ১টা ২১ গতে, শেষ হবে ২টো ০৯ মিনিটে। ১টা ৪৫ গতে বলিদান হবে।

মহানবমী: ১ অক্টোবর বুধবার মহানবমী। বেলা ২টো ৩৬ মিনিট পর্যন্ত থাকবে মহানবমী তিথি। এর মধ্যেই পুজোর কাজ শেষ করতে হবে। কালবেলানুরোধে সকাল ৮টা ২৯ মিনিট মধ্যে মহানবমীবিহিত পুজো শেষ করতে হবে।

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী