ষষ্ঠী থেকে দশমী, নিজেকে সাজিয়ে তুলুন আলিয়ার সাজে..

আজ যেমন অভিনেত্রী আলিয়া ভাটের কাছ থেকে সাহায্য নিতেই পারেন। সাবেকি সাজে আলিয়াকে দেখে অনেকেই নাজেহাল হতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো আসতে আর মাত্র ১৫ দিন বাকি। সবারই মোটামুটি পুজোর কেনাকাটা শেষ পর্যায়ে। কেউ কেউ এখনও পরিবারের সঙ্গে কেনাকাটা করতে যায়। এবার কেউ কেউ অফিস থেকে ফেরার পথে কেনাকাটা করে নিয়েছ আসে। অনেকে আবার এখনও শপিং শুরুই করেননি। যাই হোক, সবাই মোটামোটি ভাবেন দুর্গাপুজোর ভিড়ে সকলের থেকে আলাদা সাজতেই হবে। আর এই পরিকল্পনা নিমেষেই মেটাতে পারেন সেলিব্রিটিরা।

আজ যেমন অভিনেত্রী আলিয়া ভাটের কাছ থেকে সাহায্য নিতেই পারেন। সাবেকি সাজে আলিয়াকে দেখে অনেকেই নাজেহাল। কিছুদিন আগেই ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’তে আলিয়ার বাঙালি চরিত্র রানির বেশভূষা দেখে মাথা ঘুরেছিল সকলের। যেখানে তিনি পুরো ছবিতেই শিফন শাড়িতে রাজত্ব করেছিলেন।এবার পুজোয় আলিয়ার সাজে সেজে মোহময়ী হয়ে উঠতে পারেন। কীভাবে, দেখে নিন, কেমন হতে পারে আপনার ষষ্ঠী থেকে দশমীর সাজ।

ষষ্ঠীর সাজ হোক ছিমছাম। আলিয়ার মতো এক রঙা লেহঙ্গা পরে ফেলতে পারেন। সাদা নুডল স্ট্র্যাপ ব্লাউজ়, সাদা লেহঙ্গার সঙ্গে একটি ভারী কারুকাজ করা হলুদ ওড়না আর শুধু চোকার দিয়েই সাজ সেরে ফেলতে পারেন।

সপ্তমীর সাজ নজরকাড়া করতে আলিয়ার মতো একটি লেহেরিয়া শাড়ি, সঙ্গে জমকালো হাতাকাটা ব্লাউজে সাজতে পারেন। সঙ্গে হালকা ন্যুড মেকআপ, কোঁকড়া খোলা চুল, গলায় কুন্দনের চোকার পরে নিজেকে অনন্যা করে তুলুন। 

অষ্ঠমীর সাজ হোক আলিয়ার মতো অরগ্যাঞ্জা দিয়ে। কমলা রঙের অরগ্যাঞ্জার পাড় জুড়ে চুমকির কারুকাজ। শাড়ির সঙ্গে হাতাকাটা ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ পরে অভিনেত্রীর মতো নিজেকেও সাজিয়ে ফেলুন। সঙ্গে রাখুন খোঁপা, কানে ঝুমকো, হাতে গোলাপি চুড়ি, কালো টিপ, আপনিই সেদিন তিলোত্তমা। 

নবমীতে আলিয়ার মতো রানির সাজ দিন শিফন শাড়িতে। কালো শিফন শাড়ি, কালো ডিপ নেক ব্লাউজের সঙ্গে ফিনফিনে শিফন শাড়িতে নিজেকে আলিয়ার মতো সাজিয়ে ফেলুন। সঙ্গে রাখুন মাথায় খোঁপা, কালো টিপ, গলায় চোকার।

দশমীর সাজের জন্যে পোলকা ডটসের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলুন। সঙ্গে নানা রঙের বিডসযুক্ত নুডল স্ট্র্যাপ ব্লাউজ আর কোমড়ে চওড়া বেল্ট। কানে বড় স্টেটমেন্ট দুল পরে ফেলুন। আর মেকআপ রাখুন ছিমছাম।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের