পুজোর দিনগুলিতে বাড়িতেই বানান এই অসাধারণ মিষ্টান্নটি

যার মধ্যে একটি ঘৃতকুমারি হালুয়া বানানোর কৌশল, আর দেরি না করে জেনে নিন এই রান্নার প্রণালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর দিনগুলিতে বাইরের মিষ্টি না খেতে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত সব মিষ্টি খাবারের। যার মধ্যে একটি ঘৃতকুমারি হালুয়া বানানোর কৌশল, আর দেরি না করে জেনে নিন এই রান্নার প্রণালী।

উপকরণ

ঘৃতকুমারীর শাঁস (জেলি) (১ কাপ)
ঘি (৪ বড় চামচ)
আটা (৫০ গ্রাম)
গুঁড়ো দুধ (আধ কাপ)
গুঁড়ো চিনি (৫০ গ্রাম)
কালাকাঁদ (৫-৬টি) বা খোয়াক্ষীর (৫০ গ্রাম) পেস্তাবাদাম বাটা (২৫ গ্রাম)
মৌরি গুঁড়ো (১ চা-চামচ)
চিলি ফ্লেক্স (আধ চা-চামচ)
গোলাপজল (১ বড় চামচ)
আমসত্ত্ব (ছোট কিউব করে কাটা) (আধ কাপ)
চেরি ফল কুচানো (সাজানোর জন্য)

প্রণালী

প্রথমে ঘৃতকুমারীর শাঁস বের করে রাখুন। এবার পাত্র গ্যাসে বসিয়ে ঘি দিন ও তাতে আটা ভেজে নিয়ে ঢেলে রাখুন। এবার পরিষ্কার পাত্রে ঘি দিয়ে তাতে ঘৃতকুমারীর শাঁস দিয়ে একটু যখন জ্বাল হবে তখন তাতে গুঁড়ো দুধ দিন। একটু মিশে গেলে কালাকাঁদ গুঁড়ো বা খোয়াক্ষীর চটকে মেশান। এবার ভাল করে মিশে এলে গুঁড়ো চিনি, পেস্তাবাদাম বাটা দিন। এবার ঘিয়ে ভাজা আটা মেশান। এবার মৌরি গুঁড়ো, চিলি ফ্লেক্স দিন। এবার আমসত্ত্ব কিউব গুলো দিন। সবশেষে গ্যাস নিভিয়ে গোলাপজল ও চেরি ফলের কুচি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ঘৃতকুমারী হালুয়া।

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের