মহাসপ্তমীতে সাজে রাখুন পাশ্চাত্য পোশাকের ছোঁয়া

শাড়ি পরতে না চাইলে শরারা প্যান্টের সঙ্গে বেশ কারুকাজ করা ক্রপ টপ পরতে পারেন। তবে ওড়না নিলে একটু কায়দা করে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি:দেখতে দেখতে দুর্গাপুজোর মহাষষ্ঠী শেষ।আজ শনিবার মহাসপ্তমী। আর দুদিন পরেই বিজয়া দশমী। পুজো আসছে সেটাই যেন মজার।আসলেই দিনগুলো নিমেষেই কেটে যায়। তবে পুজোর চারটে দিন, পেটপুজোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোন বেলায় এবং কোন দিনে কোন পোশাক পরবেন? মহাষষ্ঠীর পোশাক তো আর পুনরায় ব্যবহার করা যাবেনা। দুর্গাপুজোর চার দিনে চারটি পোশাক, এটাই যেন বিশেষত্ব। যাই হোক, আজ সপ্তমীর সাজ কেমন হবে? 

সপ্তমীতে একটু হালকা সাজ মানানসই। দিনের বেলায় ন্যাচারাল লুক তৈরি করতেই বেশিরভাগ মানুষ পছন্দ করেন। আর সপ্তমীর রাত মানে উৎসবের আঁচ ক্রমশ ঊর্ধ্বমুখী। অষ্টমীর রাতের জন্য জমাটি সাজ তুলে রাখতে সপ্তমীর সন্ধ্যায় হালকা সাজতে পারেন। সপ্তমীর ভরসা হতে পারে ফিউশন। চাইলে মেয়েরা আলাদা দেখতে শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে পরতে পারেন ক্রপ টপ। এমন পোশাকের সঙ্গে হার নয়তো কানের দুল, পরতে পারেন। লম্বা হারের বদলে ‘নেকপিস’ জাতীয় কিছু পরতে পারেন। কুর্তির সঙ্গেও এখন অনেকে শাড়ি পরতে পারেন। সঙ্গে কোমরে একটা বেল্ট পরে নিলে সাজ হবে একেবারে আলাদা। শাড়ি পরতে না চাইলে শরারা প্যান্টের সঙ্গে বেশ কারুকাজ করা ক্রপ টপ পরতে পারেন। তবে ওড়না নিলে একটু কায়দা করে নিন।

খুব বেশি মেক আপেরও প্রয়োজন নেই। ‘নো-মেক আপ’ লুক তৈরি করতে পারেন। এছাড়াও সপ্তমীর সন্ধ্যার জন্য একেবারে আদর্শ পোশাক হতে পারে ‘ওয়ান পিস’। শাড়ি, সালোয়ার-কামিজ এবং অন্যান্য সাবেকি পোশাক পরার জন্য তো অষ্টমী, নবমী, দশমী আছেই। এরপর আইব্রো সেট করে চোখে আইশ্যাডো, কাজল, আইলাইনার ও মাশকারা ব্যবহার ঠোঁটে লাগাতে পারেন ন্যুড বা হালকা গোলাপি রঙের লিপস্টিক। সব শেষে সাজ শেষ করুন সুগন্ধী লাগিয়ে। 

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের