পুজোর মুখে বাংলার শাড়ির সম্ভার ঐক্যতানের প্রাঙ্গণে

Share:

নিজস্ব প্রতিনিধি: বালুচরী, কাঁথা আর সিল্ক। বাংলার শাড়ি সম্ভারের তিনি অন্যতম সম্পদ। সেই তিন সম্পদই বাংলার অন্যতম সেরা হস্তশিল্প হিসাবে চিহ্নিত হয়। শুধু যে চিহ্নিত হয় তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের রুজি রোজগার। জড়িয়ে আছে অনেক মহিলা স্বনির্ভর গোষ্ঠী। সারা বছর ধরে তাঁরা শাড়ি বোনেন। তা সে বালুচরী হোক কী কাঁথা স্টিচ কিংবা সিল্ক। তাঁদের সেই শাড়ি বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে সারা বছর ধরেই রাজ্যের নানা প্রান্তে তো বটেই নানা রাজ্যেও নানা প্রদর্শনীর ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর কিংবা বস্ত্র দফতর। তবে এবারে এই কোভিডকালে এই দুই দফতর মিলেই সল্টলেকের বুকে আয়োজন করেছে বালুচরী, কাঁথা আর সিল্ক শাড়ির মেলা ২০২১।

সল্টলেকের ৩ নম্বর সেক্টরের আইএ ব্লকে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ‘ঐক্যতান’ এর প্রাঙ্গণে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই বালুচরী, কাঁথা আর সিল্ক শাড়ির মেলা ২০২১। মেলা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকছে সকলের জন্য। তবে সবাইকে মেনে চলতে হবে কোভিডবিধি। মাস্ক ছাড়া মেলাতে প্রবেশ করাই যাবে না। সেই সঙ্গে স্যানিটাইজেশন আবশ্যক। মানতে হবে শারীরিক দূরত্বও। তবে এসব মেনেও মেলায় আসা মানুষেরা পেয়ে যাবেন সঠিক দামে খাঁটি জিনিস। মানে আমজনতা এই মেলা থেকে খুবই কম দামে উচ্চমানের বালুচরী শাড়ি, কাঁথা স্টিচের কাজ করা শাড়ি আর সিল্কের শাড়ির সম্ভার পেয়ে যাবেন। এর পাশাপাশি পাবেন পাঞ্জাবি, বাটিক প্রিন্টের জামাকাপড়, কুর্তি, চুড়িদার, স্যুট পিস আর হাতে তৈরি গয়নার বিপুল সম্ভার।

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক