Pujo Fashion: ষষ্ঠী থেকে নবমী, শাড়ি ট্রেন্ডিংয়ে বাঙালির সাজ হোক জমজমাট

তবুও পুজো উপলক্ষে ফ্যাশনের কোনও ধুম থাকবে না তা কি করে হয়! জুতো থেকে পোশাক, একাধিক নতুন ট্রেন্ডিং পোশাক এখন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে কলকাতা শহরজুড়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ধুম। অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার চাইতে এখন প্রতিবাদের ধুম রাজ্যজুড়ে। মেয়েদের নিরাপত্তা কোথায়, সেই দাবি নিয়েই প্রায় প্রতিদিন প্রতিবাদী মিছিল বের হচ্ছে। বিচার চাইতে গতকাল থেকে স্বাস্থ্যভবন ঘেরাও করেছে জুনিয়র চিকিৎসকেরা। যদিও এই মামলার এখন সুপ্রিমকোর্ট এর অধীনে। এবং সিবিআই-এর তদন্তাধীনে। একাধিকবার শুনানি হলেও এখনও উপযুক্ত বিচার হয়নি। তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে অরাজনৈতিক ভাবে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। অন্যদিকে ঠিক দুমাস পরে একই দিনে অর্থাৎ ৯ অক্টোবর বাঙালির দুর্গাপুজো শুরু। ওইদিন মহাষষ্ঠী। অথচ প্রতিবারের মতো দূর্গাপুজোর সেই আমেজটাই যেন হারিয়ে গেছে, বাঙালির কেনাকাটার ধুমও নেই বললেই চলে। কারণ বছরের একটাবার মা আসেন মর্ত্যলোকে।

তাই তাঁর আগমনে বাঙালি জমে ওঠে নানা পরিকল্পনা। সারা বছর যারা বাইরে থাকেন, তাঁরাও পুজোতে বাড়িতে চলে আসেন। ৪ টে দিন সকলেই আনন্দে কাটান। ১ মাস আগে থেকেই শুরু হয়ে যায় নতুন জামাকাপড় কেনার ধুম। কিন্তু আরজি কর-কাণ্ডের রেশ বাঙালির সেই আনন্দটাই যেন ফিকে করে দিয়েছে। মেয়েটির বিচারই যেন বাঙালির কাছে প্রকৃত উৎসব। কেনা কাটার উল্লেখযোগ্য মার্কেট নিউ মার্কেট থেকে গড়িয়াহাট, হাতিবাগান, বিভিন্ন মল, কোথাও নেই ভিড়ে ঠাসা বাঙালির হৈচৈ। শাড়ি। হয়তো এই মর্মে স্টাইলিশ পোশাকের তালিকাও তৈরি করে ফেলেছেন অনেকেই।

সেই তালিকায় সবার আগেই রয়েছে সুন্দর কিছু শাড়ির উল্লেখ। রয়েছে চমৎকার কুর্তি এবং ড্রেসের সন্ধান। পাশাপাশি জুতো মেকআপেরও ধুম উঠেছে। এবার চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, এবার পুজোর বাজারে কোন কোন পোশাকের রমরমা থাকতে পারে। এছাড়াও সপ্তমীর দিন ওয়েস্টার্ন পোশাকের কালেকশন রাখতে পারেন। তাতে ১ পিস, জিন্স-টপ, ক্রপ টপ, জোগার বা জেগিন্স রাখতে পারেন। অষ্টমীর সকালে জামদানি বা গরদের শাড়ি রাখতে পারেন পুজোর সাজে। নবমীর সকালে সাদা রঙের আনারকলি কুর্তা সেট পরে মণ্ডপে পৌঁছান, তাহলে তো আপনার দিক থেকে চোখ ফেরানো যাবে না। সবাই আপনাকে দেখে মুগ্ধ হবেন। সাদা আনারকলি কুর্তা সেটের পাশাপাশি আপনি কালেকশনে রাখতে পারেন এ লাইন কুর্তাও। তবে অন্যান্য বারের মতোই এ বারও সাদা-লাল কম্বিনেশনের পোশাকের চাহিদা তুঙ্গে। সেই রঙা শাড়ী রাখতে পারেন। এছাড়া এখন শিফন শাড়ির পাশাপাশি লাল-সাদা সুতির হ্যান্ডলুম শাড়িও পরতে পারেন। তবে তার সঙ্গে মানানসই ব্লাউজ এবং জুয়েলারি পরতে ভুলবেন না।সুতির হ্যান্ডলুম শাড়ি বাঙালি মহিলাদের বেশ পছন্দ। তাই পুজোর বাজারে এই শাড়ির রমরমা থাকবেই। সুতরাং ট্রেন্ড মেনে এবারের পুজোতে সেজে উঠুন বাঙালিয়ানায়।

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা