পুজোর কেনাকাটার শেষ মুহূর্তে সস্তায় ফ্যাশনবল পোশাক খুঁজছেন, কোথায় যাবেন?

পুজোর কেনাকাটার শেষ মুহূর্তে কম দামে ফ্যাশনবল পোশাক কিনতে কোথায় যাবেন ভাবছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ১ সপ্তাহ বাকি। ইতিমধ্যেই শপিং প্রায় শেষের পথে। বেশিরভাগ মানুষের শেষই বলা চলে। এদিকে চটজলদি শপিং সেরে ফেলতে বাজারে উপচে পড়ছে ভিড়। প্রত্যেকেই সেরা কিছু ট্রেন্ডিং আউটফিট খুঁজতে ব্যস্ত। কিন্তু স্টাইলিশ পোশাক কিনতে গিয়ে পকেট গড়ের মাঠ। তাই বাজেট ঠিক হবে আবার পোশাক ফ্যাশনেবল এমনটাই খোঁজ করেন সবাই। 

আর কম খরচে হরেক রকমের জামা কাপড় কিনতে সবাই ভিড় জমাচ্ছেন নিউমার্কেট, গড়িয়াহাট এবং হাতিবাগান। আর এখানে গেলেও মিলবে সমস্ত ধরনের পোশাক। আজ কিছু ফ্যাশনেবল পোশাকের খোঁজ দেবো আপনাদের। যারা এখনও শপিং করেননি, তাঁরা এই সমস্ত পোশাক কিনতে পারেন। কুর্তি সেটের মধ্যে মার্কেট কাঁপাচ্ছে, থ্রি পিস মনোক্রম্যাটিক কুর্তা সেট, চিকনকারি কুর্তা, শিফনের ফ্যান্সি কুর্তি, আজরক সুতির কুর্তি, ইন্ডিগো কুর্তা সেট

আলিয়া কাট কুর্তা সেট। শাড়ির মধ্যে সুপারহিট ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি, জামাদনি শাড়ি, ফ্লোরাল অরগ্যাঞ্জা শাড়ি, সিল্কের শাড়ি, ব্লকপ্রিন্ট সিল্ক বা সুতির শাড়ি, ইন্ডিগো শাড়ি, লখনউ চিকনের জর্জেট শাড়ি, সাদা-লাল পাড় শাড়ি, সুতির সাধারণ শাড়ি। এছাড়াও সঙ্গে রাখুন কিছু লেটেস্ট ডিজাইনের শাড়ি-কুর্তা।

কিন্তু এগুলি সস্তায় কেনার জন্যে কোথায় যাবেন ভাবছেন? কলকাতার ঠিক কোন দুই স্থানে গেলে খুব অল্প দামে চোখ ধাঁধানো পোশাক কেনা যাবে? যেতে পারেন মেটিয়াব্রুজ এবং বড়বাজারে। জামাকাপড়ের পাশপাশি বহু জিনিসই পাইকারে দরে পাওয়া যায় এখানে। মেটিয়াব্রুজের হাটে খুব অল্প দামেই পেয়ে যাবেন চোখ ধাঁধানো পোশাক। এছাড়া বড়বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটে রয়েছে শাড়ি পট্টি। জনপ্রিয় শাড়ির দোকান তো সেখানে পাবেনই, সেই সঙ্গে মিলবে একাধিক পাইকারি শাড়ির দোকান। এখানে ২০০ টাকাতে সিল্কের শাড়ি এবং ১০০ টাকায় মিলবে কুর্তা।এমনকী একটু খোঁজ করলে শাড়িও পেতে পারেন। কিন্তু অল্প দামের পোশাকের মান খুব ভালো নাও হতে পারে। 

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি