রিচা চাড্ডা ও ফজল আলির রিসেপশনে চাঁদের হাট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাইঃ দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর পরিণতি পেল রিচা চাড্ডা(Richa Chadda) এবং আলি ফজলের(Ali Fajal) সম্পর্ক। গত শুক্রবার ২৯ সেপ্টেম্বের তাঁদের গায়ে হলুদ ও মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠান হয়। গতকাল অর্থাৎ ৪ অক্টোবর সোমবার রাতে মুম্বাইতে বলিউডের বন্ধুবান্ধবদের জন্য একটি অনুষ্ঠানের(Reception) আয়োজন করেন রিচা-আলি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেমন হৃতিক রোশন, ভিকি কৌশল, তাপসী পান্নু, টাবু, স্বরা ভাস্কর এবং মনোজ বাজপেয়ীর মতো তারকা।অনুষ্ঠানে অনামিকা খান্নার হাতে তৈরি গাউনে সেজেছিলেন রিচা। অন্যদিকে ফজল পরেছিলেন কৌশিক ভালেন্দ্রর ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন স্যুট।

অনুষ্ঠানে প্যাপারাৎজিদের জন্য হাতে হাত রেখে পোজ দিতে দেখা যায় নবদম্পতিকে। পাশপাশি সাংবাদিকদেরও মিস্টিমুখ করান রিচা-ফজল।

রিচা চাড্ডা এবং আলি ফজলের মুখ্যপাত্র এক বিবৃতিতে জানান “রিচা এবং ফজল দীর্ঘ আড়াই বছর ধরে আইনত বিবাহিত ছিলেন। এখন তাঁরা আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে তাদের বিয়েটা উদযাপন করছেন। তাঁরা ইতিমধ্যেই দিল্লি এবং লখনৌ দুই জায়গাতেই অনুষ্ঠান করেছেন এবং মুম্বাইতেও অনুষ্ঠান করছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে রিচা এবং ফজল দুজনেই পাঞ্জাবি এবং লখনৌ দুরকম সংস্কৃতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান করতে চেয়েছিলেন। সেই মতই তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি জামা কাপড় গুলিতেও উভয় সংস্কৃতির ছোঁয়া ছিল।

প্রসঙ্গত ২০১৩ সালে ‘ফুকরে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন রিচা চাড্ডা ও ফজল আলি। এই ছবিতে অভিনয় করার সময়েই তাঁরা একে অপরের প্রেমে পড়েন। অনেক আগেই তাদের বিয়ের পিড়িতে বসার কথা থাকলেও করোনা মহামারী ও লকডাউনের কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। সেই সময়েই তাঁরা আইনি মতে বিয়ে করেন। এরপর এখন সামাজিক ভাবে আত্মীয় পরিজনের সঙ্গে নিজেদের বিয়ের আনন্দে মাতলেন তাঁরা।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’