কাজ থেকে ছুটি, মায়ের হাতে সুস্বাদু রান্নাতেই জন্মদিন পালন ‘নোলক’ থুড়ি সোমু্র

ভাত, পাঁচরকম ভাজা, ঘি, চিংড়ি মাছ, মাংস দিয়েই জন্মদিনের ভুরিভোজ করেছেন এদিন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দায় অসম প্রেম আর সেখান থেকেই দর্শকদের রোজনামচায় ও পছন্দে মিলেমিশে গিয়েছেন অভিনেত্রী  সোমু সরকার  থুরি পর্দার ‘নোলক’। স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘গোধূলি আলাপ’র নোলকের আজ ৯ অগস্ট জন্মদিন। আর সেই জন্মদিন পুরোটাই এদিন কাটালেন অভিনেত্রী নিজের মত করে। ছুটির মুডে জন্মদিনের দুপুর কাটল তাঁর। ভাত, পাঁচরকম ভাজা, ঘি, চিংড়ি মাছ, মাংস দিয়েই জন্মদিনের ভুরিভোজ করেছেন এদিন অভিনেত্রী। মায়ের হাতে রান্না করা এই সমস্ত খাবার দিয়েই সুন্দর করে পাত সাজিয়ে খেয়েছেন ‘নোলক’।

প্রত্যেকদিন কড়া ডায়েটে থাকলেও প্রতিবছরের মতো এ বছরেও জন্মদিনের আগের দিন থেকেই ডায়েটে একেবারে না সোমুর। জন্মদিনের ঠিক আগের দিনেই সোমুর ভক্তরা এসে দেখা করে গিয়েছেন তার সঙ্গে স্টুডিওতে। উপহার হিসেবে তার হাতে দিয়েছেন কেক ও নানা রকমের রংবেরঙের উপহার। শুট শেষ হতেই কেক কাটা। মনে রাখা ভালো গোধূলি আলাপের সেটে জন্মদিনের রেশ যেন কাটছেই না। কয়েকদিন আগেই পর্দায় সোমুর শাশুড়ি মা অর্থাৎ সোহাগ সেনের জন্মদিন গিয়েছে। ধুমধাম করে তার সেলিব্রেশনও হয়েছে। হয়েছে কেক কাটা।

আর এবার পর্দার নায়িকার জন্মদিন। নিজের এই বিশেষ দিনে আনন্দে মেতে ওঠার জন্য একমাস আগে থেকেই পরিচালকের কাছে নাকি ছুটির আবদার জানিয়েছিলেন সোমু। গোটা ইউনিটকেই নাকি এদিন পরিচালক ছুটি দিয়ে দিয়েছেন। হুল্লোড়ে এতোটুকু কোথাও খামতি নেই। শুধু কি তাই মালদহ থেকে সোমুর সঙ্গে দেখা করতে এসেছেন তাঁর বন্ধুরা। সঙ্গে নিয়ে এসেছেন সোমুর জন্য লাল রঙের টেডি।

জন্মদিনের সকাল সকাল ঘুম থেকে চোখ খুলতেই শুভেচ্ছা জানিয়েছেন তার পর্দার হিরো ‘উকিল বাবু’ অর্থাৎ কৌশিক সেন (https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/09/Moinul-Block-1.jpg Sen) শুভেচ্ছা জানিয়েছেন পর্দার শাশুড়ি সোহাগ সেন (Sohag Sen)। আর তার থেকেও বেশি যা সোমুকে আপ্লুত করেছে তা হলো তাঁর অনুরাগীদের ভালোবাসা। একদল তো নাকি পুজোও দিয়েছেন এদিন কালিবাড়িতে সোমুর নামে। আর একদল দুঃস্থ শিশুদের রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাইয়েছেন। অভিনেত্রীর নামে তাদের হাতে তারা তুলে দিয়েছে উপহার।

এবারে জন্মদিনকে ঘিরে সোমুর ঠিক কী প্রতিক্রিয়া? সংবাদমাধ্যমের কাছে সে জানিয়েছে বরাবরই ঘটা করে তাঁর জন্মদিন পালন হতো। কিন্তু এ বছরটা যেন আরও একটু অন্যরকম, একটু বিশেষ। স্টুডিওতে  এদিন সোমুর সঙ্গে দেখা করতে এসেছেন তাঁর ভক্তরা। বাংলাদেশ অবধি রয়েছে তাঁর ফ্যান ক্লাব। তাঁর ভক্তদের তার জন্মদিন  ঘিরে এমন উন্মাদনা সবকিছুই সোমুর কাছে নতুন। এবং এই বছরের জন্মদিনটা, তাই অনেকখানি স্পেশাল। আর এই সবকিছুর জন্য সবশেষে সে কৃতিত্ব দিয়েছেন প্রযোজক রাজ চক্রবর্তীকে। কারণ সোমুর কথায় তাঁর জন্যই নাকি সবটা সম্ভব হয়েছে। 

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ