বিবেক ওবেরয়ের কোম্পানির ১.৫৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ‘হাড্ডি’র প্রযোজক

তিনি তদন্ত করে জানতে পারেন যে, সঞ্জয় তাঁর মায়ের জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ সহ বিভিন্ন ব্যক্তিগত কারণে কোম্পানির অর্থ ব্যবহার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ফিল্ম প্রযোজক সঞ্জয় সাহা। সম্প্রতি যাঁর ছবি ‘হাড্ডি’ রিলিজ করেছে। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। রবিবার অভিনেতা বিবেক ওবেরয়ের ফার্ম থেকে ১.৫৫ কোটি টাকা চুরির অভিযোগে গ্রেফতার হলেন প্রযোজক সঞ্জয় সাহা। এ ঘটনায় সঞ্জয়ের মা নন্দিতা সাহা ও তাঁদের ব্যবসায়িক অংশীদার রাধিকা নন্দার বিরুদ্ধেও মামলা করা হয়েছিল। সূত্রের খবর, বিবেক ওবেরয় ২০২২ সালের এপ্রিল মাসে তাঁর তহবিলের ভুল ব্যবস্থাপনার বিষয়টি জানতে পারেন। যখন তাঁর একজন কর্মচারী এটি সম্পর্কে অভিনেতাকে অবহিত করেছিলেন। আসলে অভিনেতা তাঁর প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন সঞ্জয় সাহা এবং রাধিকা নন্দার কথায়। এরপর বিবেক তাঁর প্রযোজনা সংস্থার দায়িত্ব এই দুজনার উপর দিয়ে দিলে তাঁরা দিনের পর দিন অভিনেতাকে ঠকাতে শুরু করেন।

এরপর অভিনেতা বাফনা নামক একটি আইনজীবীকে সমস্যাটির সমাধান করতে বললে, তিনি তদন্ত করে জানতে পারেন যে, সঞ্জয় তাঁর মায়ের জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ সহ বিভিন্ন ব্যক্তিগত কারণে কোম্পানির অর্থ ব্যবহার করেছেন। নন্দাও কোম্পানি থেকে টাকা তুলে নিচ্ছেন। বাফনা জানান, অভিনেতা ও সঞ্জয়ের মধ্যে একটি ইভেন্ট কোম্পানি শুরু করার কথা ছিল, যা ফিল্ম ব্যবসার পাশাপাশি সিনেমা নির্মাণও করবেন। ওবেরয় ২০১৭ সালে ওবেরয় অর্গানিকস নামে একটি কোম্পানি চালু করেছিলেন। এরপর তাঁরা ২০২০ সালের জুলাই মাসে ফার্মের অংশীদার হিসাবে সঞ্জয় ও তাঁর মা এবং রাধিকাকে যুক্ত করেন। তারপরে সেই ব্যবসাটি ভেঙে ইভেন্ট ব্যবসায় রূপান্তরিত করা হয়। অনিন্দিতা এন্টারটেইনমেন্টের নামে। তারপর থেকেই তিন অভিযুক্তের জালিয়াতি শুরু হয়, যৌথ উদ্যোগের প্রতিদিনের কাজ সঞ্জয় এবং রাধিকা দেখাশোনা করতেন। এরপর ওবেরয় ২০২২ সালের এপ্রিল মাসে তহবিলের ভুল ব্যবস্থাপনা বুঝতে পারেন।

অ্যাকাউন্ট স্টেটমেন্ট অনুসারে দুই অংশীদার কোম্পানী থেকে প্রায় ৫৮ লক্ষেরও বেশি টাকা চুরি করেছিল। তিন অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিযোগ করছিলেন।তাঁর কথায়, প্রযোজক তাঁকে ৫১ লক্ষ টাকা দেবে বলেও দেয়নি। এরপর তাঁরা বিবেক ওবেরয়ের ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্ট থেকে সিদ্দিকীকে টাকা ফেরত দেন। অভিযোগের ভিত্তিতে, তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন), ৪০৯ (অসাধু অপব্যবহার) এবং ৪২০ (জালিয়াতি) ধারার অধীনে মামলা করা হয়েছিল। এমআইডিসি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “সাহাকে সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোম্পানির অন্য দুই পরিচালকের বিরুদ্ধেও তদন্ত চলছে।”

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান