উগান্ডা এজেন্টের কাছে ২ কোটি টাকা প্রতারিত হয়েছিলেন সোনা পাচারকাণ্ডে ধৃত রান্যা

গ্রেফতারের দিন তিনি দুবাই থেকে ফিরছিলেন, তখনই তাঁকে হাতেনাতে ধরা হয়। অভিযোগ, অভিনেত্রী শরীরে ১২.৫৬ কোটি টাকা মূল্যের ১৪ কেজি সোনার বিস্কুট লুকিয়ে রেখেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা চোরাচালানের অভিযোগে ২০২৫ সালের মার্চে বেঙ্গালুরুর কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন বিখ্যাত কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গ্রেফতারের দিন তিনি দুবাই থেকে ফিরছিলেন, তখনই তাঁকে হাতেনাতে ধরা হয়। অভিযোগ, অভিনেত্রী শরীরে ১২.৫৬ কোটি টাকা মূল্যের ১৪ কেজি সোনার বিস্কুট লুকিয়ে রেখেছিলেন। তল্লাশি চালিয়ে তা উদ্ধার করা হয়। গত মাসে ডিআরআই কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাও, তাঁর সহযোগীরা ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে ১০২.৫৫ কোটি টাকা মূল্যের মোট ১২৭.২৮ কেজি সোনা ভারতে পাচার করেছেন। পরে এই সোনা দালাল ও স্বর্ণকারদের একটি নেটওয়ার্কের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি করা হয়েছে।

তাঁরা এও জানিয়েছেন, অভিনেত্রী ও তাঁর সহযোগী তরুণ কোন্দুক রাজু দুবাই থেকে চোরাচালানের আগে উগান্ডা, কেনিয়া ও তানজানিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থিত সরবরাহকারীদের কাছ থেকে সোনা সংগ্রহের চেষ্টা করতেন। আর তাঁরা সোনা পাচার প্রক্রিয়া সহজ করার জন্য ২০২৩ সালে দুবাইতে ভিরা ডায়মন্ডস ট্রেডিং এলএলসি নামে একটি সংস্থাও খুলে ছিলেন। তাঁরা দুবাইকে ট্রানজিট ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল। কর্মকর্তারা জানান, পাচারচক্র চালাতে গিয়ে গত দুই বছর আগে, এই কন্নড় অভিনেত্রী ও তাঁর সহযোগী এক উগান্ডান সোনা দালালের কাছে ২ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিলেন।

অভিযোগপত্রের উদ্ধৃতি দিয়ে ওই কর্মকর্তা জানান, ‘সোনা পাচারের জন্যে তাঁদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল যে দুবাইয়ের বাজারের জন্য আফ্রিকার খনিগুলোই সোনার প্রধান উৎস, তাই তারা সরাসরি আফ্রিকা থেকে তা সংগ্রহের চেষ্টা করে ছিলেন। এরপর রাও ও তাঁর সহযোগী উগান্ডা-ভিত্তিক এজেন্ট বেনের সঙ্গে যোগাযোগ করেন এবং উভয় পক্ষ প্রাথমিকভাবে ৫ কেজির একটি ট্রায়ালে সম্মত হন, এরপরে তাঁদের মধ্যে ৫০ কেজির একটি চুক্তি সাক্ষরের কথা হয়। এই জুটি প্রথমে ২৫,০০০ টাকা (প্রায় ২৩.৫ লক্ষ টাকা) অগ্রিম পরিশোধ করেন এবং এরপর প্রায় ১০,০০০ ডলার করে দুটি পৃথক কিস্তিতে (৯.৩৯ লক্ষ টাকা) টাকা দেন। তবে, উগান্ডা-ভিত্তিক ওই এজেন্ট কোনও সোনা সরবরাহ করেননি তাঁদের। ২০২৪ সালের ১ জানুয়ারি, রাজু ওই এজেন্টের সঙ্গে দেখা করতে উগান্ডার কাম্পালা শহরে যান। আর রান্যা রাও দুবাই থেকে নগদ টাকার ব্যবস্থা করেন। কিন্তু রাজু অবশেষে জানতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছিল, যার ফলে ২ কোটি টাকারও বেশি ক্ষতি হয় তাঁদের।’ এরপরেই উগান্ডা ও কেনিয়ার কার্যক্রম বাতিল করার পর, তারা দুবাইয়ের বৃহত্তম সোনার বাজার—দেইরা গোল্ড সৌকে অবস্থিত আফ্রিকান ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি দুবাইয়ের স্থানীয় বাজার থেকেই সোনা কেনা শুরু করেন। রান্যা রাও এখনও জলবন্দী। তাঁর জামিনের আবেদন বারবার আদালতে খারিজ হয়েছে। তদন্ত চলাকালে কর্তৃপক্ষ ৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি