প্রতিটি পর্বের জন্য ৬ কোটি টাকা, বিগবস শুরু থেকে সিজন ১৭ পর্যন্ত সলমনের আয় কত ছিল?

বিগবস সিজন ১৭ গ্র্যান্ড প্রিমিয়ার ১৫ অক্টোবর, রবিবার হবে৷ হোস্ট সালমান খান শো শুরু করবেন। তিনি কত পারিশ্রমিক নেন সেটাই কৌতুহল সবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুদিন পর থেকেই শুরু হচ্ছে দেশের অত্যন্ত প্রিয় গেমশো বিগ বস ১৭। ভক্তদের টানা ১ বছর অপেক্ষা করানোর পর শোয়ের নতুন সিজন নিয়ে ফিরেছেন সলমান খান। সলমান বিনা এই শোয়ের আভিজাত্য ক্ষীণ। বছরের পর বছর ধরে বিগ বসের সঞ্চালনার দায়িত্বে রাজত্ব করে চলেছেন অভিনেতা। তবে এবার এই শো নিয়ে আলাদাই উত্তেজনা ভক্তদের মধ্যে। কারণ থিমের পাশাপাশি প্রতিযোগীদের লিস্টেও আছে চমক। এবার জোড়ায় জোড়ায় সেলিব্রিটি জুটি প্রবেশ করছেন বিগ বস হাউসে। আছেন অঙ্কিতা লোখন্ডেও। যিনি নাকি বিগ বসে যোগদানের জন্যে ২০০ টি পোশাক কিনেছেন।

তবে যাই হোক, এতদিন ধরে বিগ বসে সঞ্চালনার দায়িত্ব যিনি সামলাচ্ছেন, তিনি একেকটা শো প্রতি কত টাকা নেন জানেন? বিগবস সিজন ১৭ গ্র্যান্ড প্রিমিয়ার ১৫ অক্টোবর, রবিবার হবে৷ হোস্ট সালমান খান শো শুরু করবেন। তিনি কত পারিশ্রমিক নেন সেটাই কৌতুহল সবার। ইন্ডাস্ট্রি সূত্রের মতে, সলমান খান প্রতি সপ্তাহে ১২ কোটি টাকা চার্জ করছেন যার অর্থ তিনি প্রতি পর্বে ৬ কোটি টাকা আয় করেন। যদি শোটি স্বাভাবিক সময়কাল অনুযায়ী প্রায় চার মাস ধরে চলে, তাহলে সলমান পুরো সিজনে ২০০ কোটি টাকা পাবেন। 

সবিস্তারে… 

বিগ বস সিজন ৪ থেকে ৬ পর্যন্ত সলমান খানের পারিশ্রমিক ছিল ২.৫ কোটি। বিগ বস ৭ থেকে ৮ সিজন পর্যন্ত সালমান খানের পারিশ্রমিক প্রতি পর্বের পারিশ্রমিক ছিল ৫ কোটি টাকা এবং বিগ বস সিজন ৮ এর জন্য ৫.৫ কোটি নিয়েছিল। বিগ বস সিজন ৯ থেকে ১০ পর্যন্ত সলমান খানের পারিশ্রমিক ছিল ৭-৮ কোটি এবং সিজন 10-এর জন্য তিনি ৮ কোটি টাকা নিয়েছিলেন। বিগ বস সিজন ১১ এর জন্য ১১ কোটি এবং বিগ বস সিজন ১২-এর জন্য ১২-১৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সলমান। বিগ বস 13 এর জন্য ১৫.৫০ কোটি এবং ১৪ সিজনের জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের