সলমন খানকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ সলমন খানকে(salman Khan) খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক নাবালক। অভিযুক্তের নাম অর্শদীপ সিং। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের ফৈজাবাদে। পাঞ্জাব পুলিশের(punjab police)পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। সম্প্রতি পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন নাবালক। তাকে জেরা করেই গোয়েন্দাদের হাতে এই তথ্য উঠে এসেছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গ্যাংস্টার জগ্গু ভানুপুরিয়া যৌথভাবে ধৃত নাবালককে সলমন খানকে হত্যার দায়িত্ব দিয়েছিল বলে মনে করছে পুলিশ।

এর আগে একাধিক বার সলমান খানকে খুনের ষড়যন্ত্র করা হয়, হুমকি চিঠিও পান অভিনেতা। গোয়েন্দা সুত্রে জানা গেছে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর টার্গেট লিস্টে রয়েছেন বলিউড অভিনেতা। একাধিকবার তাঁকে খুনের চেষ্টা করা হয়। এর আগে ২০১৮ সালে সলমনকে খুনের পরিকল্পনা করেন লরেন্স বিষ্ণোই। অভিনেতাকে হত্যার জন্য একজন শার্প শুটারকেও নিয়োগ করা হয়। কিন্তু সেইবার বেঁচে যান ভাইজান। এরপর বিষ্ণোইয়ের দলের অন্যতম সদস্য কপিল পণ্ডিতের নেতৃত্বে ভাইজানকে হত্যার জন্য প্ল্যান বি তৈরি করে লরেন্স বিষ্ণোইর দল। মুম্বইয়ের পানভেলের কাছে একটি ঘর ভাড়া করে দুই সহকারীকে নিয়ে থাকতে শুরু করে কপিল। ফার্মহাউসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে অভিনেতার ব্যাক্তিগত তথ্য জানারও চেষ্টা করে তারা। কিন্তু সেইবারও ব্যারথ হয় তারা।

সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা আততায়ীদের হাতে খুন হওয়ার পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম খবরের শিরোনামে উঠে আসে। এরপরই সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়। ভাইজান নিজেও বুলেটপ্রুফ গাড়ি কেনেন। পাশপাশি আদালতের কাছে নিজের সঙ্গে পিস্তল রাখার অনুমতিও চান বলিউড অভিনেতা। এরইমধ্যে ভাইজানকে খুনের চেষ্টার অভিযোগে নাবালকের গ্রেফতারে চাঞ্চল্য ছড়িয়েছে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের