স্ত্রীর ঠোঁটে উষ্ণ চুম্বন, রাজ-শুভশ্রীর একগুচ্ছ রঙীন মুহূর্তের ছবি ভাইরাল

যদিও তাঁদের ভক্তরা এসে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, তাঁরা স্বামী-স্ত্রী। চুম্বনে রত। তাতে সমাজের কি। সমাজের সবেতেই অসুবিধা। তাঁরা দুজনেই স্বামী-স্ত্রী, তাই প্রকাশ্যেই আদর করছেন দুজনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ছিল পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন। সোমবার মাঝ রাতে থেকেই চলেছে জমকালো সেলিব্রেশন। প্রথমে পরিচালকের সুন্দরী অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কেক কেটে স্বামীর জন্মদিন সেলিব্রেশন করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরালও হয়েছিল। এদিকে মঙ্গলবার সকাল থেকেই তারকা বিধায়কের সোশ্যাল প্রোফাইলে ভিড় জমিয়েছিল অনুরাগীরা। নানারকম শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছিল শুভশ্রীরও সোশ্যাল হ্যান্ডেল। জানিয়েছিলেন, এমন শিবের মতো স্বামী পেয়ে তিনি পৃথিবীর সবথেকে সুখী নারী।

টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে তাঁরা একসন্তানের পিতা-মাতাও বটে। প্রতি মুহূর্তেই জীবনে নানারকম ছবিতে ইনস্টাগ্রাম ভরাচ্ছেন অভিনেত্রী। বর্তমানে রাজ-শুভশ্রী দুজনেই ব্যস্ত। শুভশ্রী তাঁর ওয়েবসিরিজ ইন্দুবালাদেবীর ভাতের হোটেল-এর প্রচারে ব্যস্ত, অন্যদিকে ডান্স বাংলা ডান্সের অন্যতম বিচারক তিনি। অন্যদিকে রাজ একাধারে বিধায়কের দায়িত্ব, সিরিয়াল এবং সিনেমা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। তার মাঝেই মঙ্গলবার পরিচালকের জন্মদিনের জমকালো পার্টিতে এসেছিলেন রাজ-শুভশ্রীর সতীর্থরা। মাঝরাতেই সেই সেলিব্রেশনের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী। যেখানে ফুটে উঠেছে, তারকা যুগলের রোমান্টিক মুহূর্তের একাধিক ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বনে মত্ত রাজ, একে অপরের বাহুডোরে বন্ধ থেকে, একই মন, একই দেহ। সঙ্গে পারিবারিক সতীর্থদের সঙ্গেও একাধিক ছবি জুড়লেন অভিনেত্রী।

এদিন বাড়িতে বেশ ভালোই যে পার্টির আয়োজন করা হয়েছিল তা স্পষ্ট। লাল রঙা ওয়েস্টার্ন পোশাকে নিজেকে মুড়েছিলেন ইন্দুবালা। অন্যদিকে রাজের পরনে ছিল কালো শার্ট-প্যান্ট, সঙ্গে ড্যাশিং ব্লেজার। তবে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ চুম্বনের মুহূর্তের ছবি একেবারেই ভালো চোখে নেননি নেটিজেনরা। কেউ কেউ বলেন, বিধায়কের এ কি রূপ! যদিও তাঁদের ভক্তরা এসে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, তাঁরা স্বামী-স্ত্রী। চুম্বনে রত। তাতে সমাজের কি। সমাজের সবেতেই অসুবিধা। তাঁরা দুজনেই স্বামী-স্ত্রী, তাই প্রকাশ্যেই আদর করছেন দুজনে। তাতে কোনও অসুবিধা থাকার কথা নয়।’ উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনাতেও হাতেখড়ি দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে।

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির