আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার বিয়ে করে ফেললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ২ বছরেরও বেশি সময়ের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। যাঁকে অভিনেতা ২৫ বছর ধরে চেনেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার বিয়ে করে ফেললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ২ বছরেরও বেশি সময়ের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। যাঁকে অভিনেতা ২৫ বছর ধরে চেনেন। রবিবার (৫ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ আইনি মতে বিয়ে করেছেন তাঁরা। তাঁদের বিয়েতে ছিল না কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, খুব ছিমছামভাবে আমিরের মুম্বইয়ের পালি হিলের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। মাত্র ১৫০ জন অতিথি আমিরের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। যাদের মধ্যে শিল্পপতি মুকেশ আম্বানি পরিবার, ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়া রিকর উপস্থিত ছিলেন। পাশাপাশি আমিরের প্রাক্তন দুই স্ত্রী ও তাঁদের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।

তাঁদের ভাইরাল হওয়া বিয়ের ছবিতে আইনি কাগজে সই সাবুদ করার সময়ে আমিরের ছোট ছেলে আজাদকে তাঁর পাশে বসে থাকতে দেখা হয়েছে। আর গৌরীর সাত বছরের ছেলেকে তাঁদের মধ্যমণি হতে দেখা গিয়েছে। আমিরের ৯১ বছর বয়সী মাকেও অনুষ্ঠানস্থলে দেখা গিয়েছে। এছাড়াও আমিরের ঘনিষ্ঠ বন্ধু তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও নিমন্ত্রিত ছিলেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেও বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের জন্যে আমির-গৌরী দুজনেই সাদামাটা পোশাক বেছে নিয়েছিলেন। কিছুক্ষন আগে ইরফান পাঠান নায়কের বিয়ের পর ভিতরের সুন্দর মুহূর্ত কেমন ছিল, তা একটি ভিডিওর আকারে প্রকাশ্যে করেছেন। যেখানে কিছু আবেগঘন মুহূর্ত দেখা গিয়েছে। রয়েছে দম্পতির বিয়ের শপথ পাঠ, একসঙ্গে নাচ, স্নেহপূর্ণ আলিঙ্গন ও চুম্বন। উল্লাসে নবদম্পতিকে নাচতে দেখা যায়, বেশ কয়েকজন অতিথিও তাঁদের সঙ্গে নাচেন। তবে সবথেকে আকর্ষণীয় মুহূর্ত ছিল আমিরের গৌরীকে জড়িয়ে ধরে চুম্বন করার মুহূর্তটি। বোঝাই যাচ্ছে, তাঁরা একে অপরকে আপন করে কতটা খুশি।

 

 

View this post on Instagram

 

A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

ভিডিওটি শেয়ার করে ইরফান নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরী, আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন! আপনাদের দুজনের জন্য রইল ভালবাসা, সুখ, হাসি আর একাত্মতার এক জীবন কামনা করছি। আল্লাহ আপনাদের এই সুন্দর যাত্রায় অফুরন্ত আনন্দ দিক। আপনাদের জন্য আমি খুবই খুশি, আবারও অভিনন্দন।” এদিকে তাঁদের বিয়ের পরেই গৌরীর ধর্ম পরিবর্তন নিয়ে কৌতূহলী ভক্তরা। কারণ তাঁদের বিশেষ আইনে বিয়ে হয়েছেন। গৌরী খ্রিস্টান, তাই বিয়ের আগে ধর্ম পরিবর্তন করেছেন কিনা, বা বিয়ের মুহূর্তে ধর্ম পরিবর্তন করেছেন কিনা তা জানতে আগ্রহী ভক্তরা। যদিও এই বিষয়ে কিছুই এখনও পর্যন্ত জানাননি গৌরী।এর আগে অভিনেতা দুইবার বিয়ে করেছেন। ২০০২ সালে রিনা দত্তকে ডিভোর্সের পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির, এরপর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর ৫ বছর পর গৌরীকে চিরদিনের মতো জীবনসঙ্গী বানালেন আমির খান। সব মিলিয়ে আমিরের তিন সন্তান। আর গৌরীর প্রথম পক্ষের এক সন্তান। বিয়েতে আমিরের দুই স্ত্রী, ইরা খান, জুনায়েদ খান আর কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব-সহ মোট ১৫০ জন নিমন্ত্রিত রয়েছেন।

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?