১৩ বছরের ছোট গৌরীকে বিয়ে করছেন আমির, জানেন সুপারস্টার কত কোটি সম্পত্তির মালিক?

দেখতে দেখতে চলেই এলো সেই শুভদিন। আজই (রবিবার ৫ জুলাই) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে চলেই এলো সেই শুভদিন। আজই (রবিবার ৫ জুলাই) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে করবেন তিনি। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে চারহাত এক হবে তাঁর। দুপুরে অনুষ্ঠান হওয়ার কথা। যেহেতু আমির মুসলিম এবং গৌরী খ্রিস্টান, তাই তাঁদের বিশেষ আইনের অধীনে রেজিস্ট্রি ম্যারেজ হবে। বিয়েতে মাত্র ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। মুম্বইয়ে আমিরের পালি হিলে প্রাসাদোপম বাড়িতেই সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হবে। কোনও আড়ম্বর থাকবে না। বিয়েতে রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকারের মতো সেলিব্রিটি পরিচালক উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই আশুতোষ গোয়ারিকার স্ত্রীকে নিয়ে অভিনেতার বাসভবনে পৌঁছে গিয়েছেন। এর আগে শাহরুখ খান ও সলমান খানের তাঁর বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া আমিরের দুই স্ত্রী ও তিন সন্তানও উপস্থিত থাকবেন।

জানা গিয়েছে, অতিথি তালিকা এবং খাবারের মেনু আমির ও গৌরী নিজেরাই ঠিক করেছেন। মেনুতে তাঁদের পছন্দের খাবার রয়েছে। আর কিছুক্ষনের অপেক্ষা! ২০২৫ সালে ষাট বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন সুপারস্টার। গৌরী অভিনেতার বহু বছরের পুরোনো বন্ধু, যদিও মাঝে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। ২০২৩ সালের শেষের দিকে তাঁদের সম্পর্ক শুরু হয়। গৌরীর প্রথম পক্ষে সাতবছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বয়সের নিরিখে গৌরী আমিরের থেকে প্রায় ১৩ বছরের ছোট। আমিরের বয়স এখন ৬১ বছর। আর গৌরীর বয়স ৪৭ বছর। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন।

তবে জানেন কী, বলিউডের সবথেকে ধনী অভিনেতার মধ্যে একজন হলেন আমির খান। প্রায় ১৮০০ কোটি টাকার মালিক তিনি। তিনি প্রযোজনা ও অভিনেতা হিসেবে উপার্জন ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করেন। তাঁর প্রথম ছবি ছিল ‘কেয়ামত সে কেয়ামত তাক’। যেখানে কাজ করার জন্যে তিনি মাত্র ১০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এই ছবিই ব্লকবাস্টার হয়েছিল এবং রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন তিনি। বলিউডে পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছিলেন। 

আমির খানের বান্দ্রা, পালি হিল এবং পঞ্চগনিসহ বেশ কয়েকটি অভিজাত এলাকায় তাঁর কোটি কোটি টাকার বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। শুধু ভারতেই নয়, আমেরিকা বেভারলি হিলসের মতো এলাকাতেও তার সম্পত্তি রয়েছে। তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। তিনি প্রায় ৬-৭ কোটি টাকা (প্রায় ১.৬ থেকে ২.৭ মিলিয়ন ডলার) মূল্যের একটি রোলস-রয়েস ঘোস্ট এবং একটি মার্সিডিজ-বেঞ্জ এস৬০০ রয়েছে। পূর্বে বিয়ের কথা বলতে গেলে, আমির ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরণ রাওয়ের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত রিনা দত্তের সঙ্গে বিবাহিত ছিলেন। তাঁদের ২০০২ সালে বিচ্ছেদ হয়। আর গৌরীর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে বেঙ্গালুরুতে। তবে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আমিরের এক কাজিন, নুঝাত খানের মাধ্যমে পুনরায় দেখা হয়।

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল