৫ জুলাই কোথায় বসবে আমিরের বিয়ের আসর? অতিথি কারা? জানালেন সুপারস্টার নিজেই

বলিউডের খান পরিবারের খুশির মেজাজ। ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুপারস্টার আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের খান পরিবারের খুশির মেজাজ। ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুপারস্টার আমির খান। সপ্তাহ কয়েক আগে এই খবর ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিল। গতবছর নিজের ষাটতম জন্মদিনে গৌরীর সঙ্গে নিজের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন আমির খান। গৌরী তাঁর দীর্ঘদিনের বান্ধবী, যদিও মাঝে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তাঁদের। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্সের পর সিঙ্গেলই ছিলেন তিনি। ২০২৪ সালের শেষে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়, আর ২০২৫ সালে আমির তৃতীয় সম্পর্কে সিলমোহর দেন। যদিও অভিনেতা আগেই জানিয়েছিলেন যে, বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা সময় ঠিক করবে। আপাতত সিনিয়র সিটিজেন হয়ে তাঁর বিয়ের করার ইচ্ছে নেই। কিন্তু মন পাল্টে ফেলেছেন তিনি। নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত অভিনেতা।

আগামী ৫ জুলাই অর্থাৎ রবিবার ছোট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মুম্বইতেই তাঁর বিয়ে হবে। তবে কে কে অতিথি থাকছেন তাঁর বিয়েতে? আগে শোনা গিয়েছিল, সলমান খান, শাহরুখ খান, তাঁরা সকলেই অভিনেতার বিয়েতে উপস্থিত থাকবেন। অভিনেতার দুই স্ত্রী, তাঁদের ছেলে মেয়েরা থাকবেন বাবার বিয়েতে? হ্যাঁ সকলেই উপস্থিত থাকবেন আমিরের বিয়েতে। গতকাল রাজকুমার হিরানির ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ ছবির প্রদর্শনী চলাকালে সংবাদমাধ্যমের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেতা। আমির জানিয়েছেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত হবে। যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন বিয়েতে। ৫ জুলাই আমাদের জন্য একটি বিশেষ দিন। আমার বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। আমরা সবার প্রার্থনা চাই। যেন আমরা সুখী থাকি ও আমাদের পথচলা সুন্দর হয়। আমাদের কিছু পুরোনো বন্ধুবান্ধবরাও উপস্থিত থাকবেন।’

 

এদিকে আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই দম্পতির জুনায়েদ খান ও ইরা খান নামে দুটি সন্তান রয়েছে। তবে, ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের প্রেমে পড়েন, যাঁকে তিনি ২০০৫ সালে বিয়ে করেন। দাম্পত্য জীবনের ১৬ বছর পর, ২০২১ সালে তাঁরা তাঁদের বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকে তাঁদের ছেলে আজাদ রাও খানের যৌথ অভিভাবকত্ব চালিয়ে যাচ্ছেন। আর প্রেমে সিলমোহর দেওয়ার পর থেকেই গৌরীকে সর্বত্র সঙ্গে করে নিতে ঘুরে বেড়ান আমির খান।

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল