বাড়িতে ১.৩৭ কোটি টাকার চুরির কথা শুনে হতবাক খোদ অভিনেতা অভিমুন্য সিংহ

বাড়িতে ১.৩৭ কোটি টাকা চুরি হয়েছে, খবর শুনে হতবাক অভিনেতা অভিমন্যু সিংহ। তাঁর কাছে নাকি এমন খবরই নেই! ঘটনার খবর সম্পূর্ণ ভাবে এড়ালেন বলিউড অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বাড়িতে ১.৩৭ কোটি টাকা চুরি হয়েছে, খবর শুনে হতবাক অভিনেতা অভিমন্যু সিংহ। তাঁর কাছে নাকি এমন খবরই নেই! ঘটনার খবর সম্পূর্ণ ভাবে এড়ালেন বলিউড অভিনেতা। গত ২৯-৩০ ডিসেম্বর গভীর রাতে মুম্বইয়ের আন্ধেরিতে থাকা অভিনেতার বিলাসবহুল বাংলোতে চুরি হয়েছে বলে অভিযোগ ছিল। এমনকী অভিনেতা সেই রাতেই নাকি এই বিষয়ে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করে ছিলেন। অভিযোগ ছিল, বাড়ির বাথরুম দিয়ে চোর তাঁদের ঘরে ঢুকে প্রায় ১.৩৭ কোটি টাকার সম্পত্তি নিয়ে পালিয়েছে। এরপরেই পুলিশ তদন্ত শুরু করেন। অবশেষে মঙ্গলবার (৬ জানুয়ারী) সেই চোরকে গ্রেফতার করে পুলিশ। এবং তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেন। কিন্তু এই খবর শুনে হতবাক অভিনেতা নিজেই।

তিনি লোখান্ডওয়ালা এলাকায় তাঁর বাড়িতে ডাকাতির খবর অস্বীকার করেছেন। তিনি পাপারাজ্জি ভাইরাল ভায়ানির দলকে এই কথা জানিয়েছেন। এবং তাঁর বাড়িতে ডাকাতির কথা অস্বীকার করেছেন। যদিও পুলিশ কর্মকর্তারা ডাকাতির খবর নিশ্চিত করেছেন। এই বিষয়ে অনেকের ধারণা, কর প্রদান থেকে বাঁচতে অভিনেতা তাঁর বাড়িতে চুরি হওয়ার কথা অস্বীকার করেছেন। বুধবার মুম্বই পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ৮ দিন তল্লাশি চালানোর পর মুম্বই থেকে অভিনেতার বাড়িতে চুরি করার মুল অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মনোজ মোহন রাঠোড়। তিনি পালঘর জেলার বাসিন্দা। পুলিশ আরও জানিয়েছেন, অভিযুক্ত মোহন রাঠোড়ের দীর্ঘ অপরাধমূলক ইতিহাস রয়েছে। তিনি মুম্বই এবং আশেপাশের এলাকায় নথিভুক্ত কমপক্ষে ১৪টি চুরির মামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ।

জানা যায়, চোর বাবাজি অভিনেতার আলমারিতে থাকা নগদ টাকা, সোনা, হীরা এবং রুপোর গয়না নিয়ে পালিয়ে যায়। সঙ্গে চোর বাবাজি মূল্যবান জিনিসপত্র রাখার সিন্দুকটিও নিয়ে পালিয়েছে বলে অভিযোগ ছিল। অভিমন্যুর ৮২ বছর বয়সী মায়ের অভিযোগের ভিত্তিতে, একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য ডিজিটাল এবং অবস্থান-ভিত্তিক ইনপুট বিশ্লেষণ করেন ও প্রযুক্তিগত তদন্ত শুরু করেন। পালঘরের একটি এলাকায় দুই দিন ধরে নজরদারি চালানোর পর, অবশেষে মঙ্গলবার (৬ জানুয়ারী) মুম্বই পুলিশের একটি দল রাঠোড়কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে, অভিনেতার বাড়ি থেকে চুরি করা গয়নাগুলির তিনি কিছু গহনা বিক্রেতার কাছে বেচে দিয়েছেন। বাকি জিনিসপত্র তাঁর বাড়িতে লুকিয়ে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে, পুলিশ সম্মিলিতভাবে ১.৩৭ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে। কিন্তু সেই চুরির বিষয়টি জনসমক্ষে উড়িয়ে দিলেন অভিনেতা। কিন্তু এর পেছনে কী কারণ তা জানা যায়নি।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উল্লেখ্য, অভিমন্যু একজন বহুমুখী অভিনেতা। হিন্দি, তেলেগু এবং তামিল সিনেমা জুড়ে প্রতিপক্ষ এবং খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্যে তিনি বিখ্যাত। বিহারে জন্মগ্রহণকারী, তিনি আকসার (২০০১) দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার আগে থিয়েটার এবং টেলিভিশনে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। এরপর অনুরাগ কাশ্যপের ‘গুলাল’ (২০০৯) এর মাধ্যমে তিনি কেরিয়ারে বিগ ব্রেক পান। যেখানে তিনি রান্সার চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন। এছাড়াও তিনি রক্তচরিত্র, রাম-লীলা, সূর্যবংশী, বচ্চন পান্ডে, কিসি কা ভাই কিসি কি জান, L2: এমপুরান, দেবরাতেও অভিনয় করেছেন।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর