Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভাইরাল জ্বরে আক্রান্ত অম্বরীশ ভট্টাচার্য, শেষ মুহূর্তে শো বাতিল

আজ সকালে অভিনেতা নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ৫ মার্চ মধুসূদন মঞ্চে তাঁর নাটকের গান করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে শোয়ে উপস্থিত হতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইরাল জ্বরে আক্রান্ত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। ইতিমধ্যেই কলকাতায় ছয়লাপ অ্যাডানো ভাইরাসের। মারা গিয়েছে বহু শিশু। হাসপাতালে কান্নাকাটি পড়ে গিয়েছে শিশুর পিতা-মাতার। এদিন শোনা গেল ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। আপাতত তিনি তাঁর সমস্ত শুটিং এবং শো বাতিল করেছেন।

রাজা-গজার মাধ্যমে অভিনয়ে প্রবেশ অভিনেতার। হাসির চরিত্রে অভিনয়ের জন্যে তিনি বেশি খ্যাত। টলিউডের ছোট-বড় দুই পর্দাতেই দাপিয়ে কাজ করছেন তিনি। ছোট্ট পর্দায় তাঁর অভিনীত ‘খড়কুটো’ ধারাবাহিকের পটকা চরিত্রের দরুন দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। ইতিমধ্যেই মুম্বইতে অমিতাভ বচ্চনের সঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করে এসেছেন তিনি। এই মুহূর্তে ‘বালি ঝড়’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। স্রোত অর্থাৎ নায়কের ছোটো কাকা হয়েছেন তিনি।

বেশিরভাগ ধারাবাহিকের কাকা-বাবার চরিত্রেই অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। তাঁর অভিনয়ের ভক্ত বহু মানুষ। আজ সকালে অভিনেতা নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ৫ মার্চ মধুসূদন মঞ্চে তাঁর নাটকের গান করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে শোয়ে উপস্থিত হতে পারবেন না। পরে জানা গেল, দিন কয়েক ধরেই তিনি ভাইরাল জ্বরে ভুগছেন। শ্যুটিংয়েও যেতে পারছেন না। অভিনেতার এই খবরের রীতিমতো আতঙ্কিত তাঁর ভক্তরা। খুব শীঘ্রই অভিনেতার সুস্থতার কামনা করছেন ভক্তরা।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার