শুটিংয়ে যাওয়ার সময় গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, দুর্ঘটনার শিকার অনন্যা

শুটিংয়ে যাওয়ার সময় ভবানীপুরের কাছে গাছ ভেঙে গাড়ির উপর পড়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ শুটিংয়ে যাওয়ার পথে বিপত্তি, শুটিংয়ে যাওয়ার সময় ভবানীপুরের কাছে গাছ ভেঙে গাড়ির উপর পড়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী অনন্যা গুহ। জানা যাচ্ছে গ্যাস কাটার দিয়ে  গাছ কেটে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

এদিন সকালে বাবার সঙ্গে গাড়িতে করে শুটিংয়ে পৌঁছাচ্ছিলেন অনন্যা। এমন সময় গাড়ির উপর গাছ ভেঙে পড়ে ঘটে যায় বিপত্তি। অভিনেত্রীর বাবার কথায় গাড়ির মাঝখানে যদি গাছটি ভেঙে পড়ত তাহলে আরও বেশি বিপত্তি বাঁধত। ঘটনার জেরে অনন্যার গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। গাড়ির দরজা খুলে অনন্যা ও তাঁর বাবাকে বাইরে বের করে আনেন তাঁরাই। 

সম্প্রতি শহরে যে প্রকারে ঝড়-বৃষ্টি হয়েছে তাতেই এই দুর্ঘটনা। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রাস্তাও। ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বোন ও বাবার এমন বড় দুর্যোগের কথা শুনে এসে পৌঁছান অলকানন্দা ও মনোজিত। অর্থাৎ অভিনেত্রীর দিদি ও জামাইবাবু। যারা পেশায় পরিচালক ও অভিনেত্রী। অভিনেত্রীকে উদ্ধারের পর মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরলে শুটিংয়ে পৌঁছান অনন্যা। পড়ে সোশ্যাল মিডিয়ায় তিনি ও তাঁর বাবা সুস্থ আছেন বলে জানান। সঙ্গে পোস্ট করেন দুর্ঘটনার কবলে পড়া তাঁদের গাড়ির ছবিটিও।  

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, শাওন-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

ডিভোর্সের জন্যে ১০ বার মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের