দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়া: অবশেষে দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে স্ত্রীর স্বীকৃতি দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। আজ শুক্রবার (২১ অগস্ট) গোয়ার বারডেজের সাব রেজিস্ট্রি অফিসে দুজনে আইনিভাবে বিয়ে করেন। অর্থা‍ৎ ম্যারেজ রেজিস্ট্রেশন হয়েছে দুজনের। বিয়ের খবর জানাজানি হতেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন নবপরিণীতা দম্পতি।

প্রাক্তন সুপার মডেল মেহের জেসিয়াকে প্রথমে বিয়ে করেছিলেন অবিনেতা অর্জুন রামপাল। দুজনের সংসারে দুই মেয়েও ছিল। ২০১৭ সাল থেকেই স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে দুরত্ব তৈরি হয় অর্জুনের। ২০১৮ সালের ২৫ জুলাই প্রথমে আনুষ্ঠানিকভাবে আলাদা (সেপারেশনের) হওয়ার কথা ঘোষণা করেন অর্জুন-মেহের। ২০১৯ সালে মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দু’দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন বলিউড অভিনেতা। মেহরের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন।

সূত্রের খবর, ২০১৭ সালে আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনের মডেল ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। এক বন্ধুর মাধ্যমে দুজনের আলাপ হয়। পরে সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। প্রথম স্ত্রী মেহেরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক। ২০২৩ সালে ফের বাবা হন অর্জুন। গ্যাব্রিয়েলার কোল আলো করে আসা দ্বিতীয় পুত্র সন্তানের নাম রাখা হয় আরভ। গত কয়েক বছর ধরেই প্রশ্ন উঠছিল, একত্রে থাকলেও কেন গ্যাব্রিয়েলাকে আইনগত স্বীকৃতি দিচ্ছেন না অর্জুন? তবে কি সংসার পাততে অনীহা অর্জুন-গ্যাব্রিয়েলার? সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে অবশ্য দুজনেই ইঙ্গিত দিয়েছিলেন, ‘খুব শিগগিরই বিয়ে সেরে নেবেন তাঁরা।’

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?