সিনেমা হলে পপকর্নের দাম কমানো হোক! যোগীর কাছে মিষ্টি আর্জি জ্যাকির

থিয়েটারগুলিতে যাতে পপকর্নের দাম কমিয়ে দেওয়া হয়। যেখানে পপকর্নের দাম প্রায় ৮০০ টাকার কাছাকাছি। সবার পক্ষে এটি ক্রয় করা সম্ভব নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী ঝটিকা সফরে মুম্বই এসে বলিউডের একাধিক নব্বই দশকের তারকাদের সঙ্গে দেখা করেন তিনি। যাঁদের মধ্যে ছিলেন, সুনীল শেঠী, জ্যাকি শ্রফ, রাজকুমার সন্তোষী, সুভাষ ভাই, মনমোহন শেঠী, বনি কাপুর-সহ একাধিক খ্যাতিমান তারকারা। জানা গিয়েছে, নয়ডা ফিল্ম সিটিতে শ্যুটিং সংক্রান্ত বৈঠকে যোগদান দিয়েছিলেন তাঁরা। সেই বৈঠকেই যোগীর সঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে তৈরি হওয়া মানুষের রোষ সম্পর্কে খোলামেলা আলোচনা করেন সুনীল শেঠী, জ্যাকি শ্রফ-সহ একাধিকবার অভিনেতারা। সেইসব ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।

৬৫ বছর বয়সী, জ্যাকি শ্রফ প্রায় চার দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। তিনিও দর্শকমহলে বেশ খ্যাত। তা অভিনয়ে মুগ্ধ গোটা দেশবাসী। একটি সাম্প্রতিক ভিডিওতে দেখা যায়, অভিনেতা আদিত্যনাথ যোগীকে মুম্বইতে স্বাগত জানাচ্ছেন। এরপরেই অভিনেতাকে যোগীর কাছে একটি আবেদন জানাতে দেখা যায়। বলেন, থিয়েটারগুলিতে যাতে পপকর্নের দাম কমিয়ে দেওয়া হয়। যেখানে পপকর্নের দাম প্রায় ৮০০ টাকার কাছাকাছি। সবার পক্ষে এটি ক্রয় করা সম্ভব নয়। পপকর্নের দাম কমিয়ে দেওয়া উচিত, সঙ্গে প্যাকেটের পরিমাণও কমিয়ে দেওয়া উচিত, কারণ কেউ এতটা খেতে পারে না। সুতরাং অপচয় হয় খুব।

এরপরেই অভিনেতা তাঁর বাড়িতে মুখ্যমন্ত্রীকে খাবার খাওয়ার আবেদন জানিয়ে বক্তব্য শেষ করেন। এরপরেই সুনীল শেঠী বলেন, করোনা পরবর্তীকালে ২০২২ সালে ‘বয়কট বলিউড’ ট্রেন্ড ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ করেছে হিন্দি চলচ্চিত্র জগতকে। একে একে মুখ থুবড়ে পড়েছে বহু বড় বাজেটের ছবি। হাতে গোনা কিছু ছবি শুধুমাত্র বলিউডকে আলোকিত করতে পেরেছে। এখন নিশানায় শাহরুখের পাঠান। এদিন যোগীজির উদ্দেশে ৬১ বছর অভিনেতা সুনীল শেঠী আর্জি জানিয়ে বলেছেন, “হ্যাশট্যাগ বয়কট বলিউড সম্পর্কে আমি কথা বলতে চাই। আপনি চাইলেই কিছু বলে এটা থামাতে পারেন। আমরা ভাল কাজ করছি।” দরকার পড়লে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্যের আর্জি করেছেন অভিনেতা। সুনীল আরও বলেছেন, “আমাদের ইন্ডাস্ট্রিকে ঘিরে মানুষের মনে এত ঘৃণা। যা আমাদের খুব কষ্ট দিচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রির ৯৯% মানুষই খুব ভাল।”

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী