রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের

যদি আমাকে সেবা করার সুযোগ দেওয়া হয়, আমি সবরকম ভাবে সেবা করার জন্যে প্রস্তুত। তাই, রাজনীতিতে যোগ দেওয়া আমার সৌভাগ্য হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। যাঁর মুখ যেন করাতের থেকেও বেশি ধারালো। অন্যায় দেখলে সাত-পাছ না দেখে তৎক্ষণাৎ গর্জে ওঠেন বলিউডের এই বাঘিনী। এই নিয়ে তাঁকে কম বিপাকের সম্মুখীনও হতে হয় নি। কিন্তু নায়িকার প্রতিবাদী স্বভাব যেন সবেতেই একেবারে জাঁকিয়ে বসে রয়েছে। বলিউডের নেপোটিজম বিতর্ক নিয়ে প্রথমে কিন্তু সোচ্চার হয়েছিলেন কঙ্গনাই। এমনকি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেও একইভাবে নেপোটিজম নিয়ে গর্জে উঠেছিলেন অভিনেত্রী। এছাড়াও একাধিক রাজনৈতিক বিষয়েও নায়িকা গর্জে ওঠেন প্রতিনিয়ত। সেই কারণে তাঁর টুইটার গত বছরই নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে বর্তমানে তিনি তাঁর যাবতীয় আপডেট ইনস্টাগ্রামে ঘোষণা করেন। এবার তিনি রাজনীতি (POLITICS) তে যোগ দিতে চলেছেন।

কঙ্গনা তাঁর শক্তিশালী অভিনয়ের দ্বারা প্রতিনিয়ত তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করে চলেছেন। কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল ‘ধাকড়’ ছবিতে এজেন্ট অগ্নি চরিত্রে। ইতিমধ্যেই তাঁর প্রযোজিত ‘ইমার্জেন্সি’রও একাধিক পোস্টার লঞ্চ করেছে। সম্প্রতি কঙ্গনা পঞ্চায়েত আজতকের একটি অধিবেশনে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানেই কঙ্গনা রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এমনকি এই অনুষ্ঠানে তাঁকে রাজনীতিতে প্রবেশ করে জনসেবার জন্য তিনি উন্মুক্ত কিনা তা তা জানতে চাওয়া হলে উত্তরে অভিনেত্রী বলেন, তিনি সব ধরনের অংশগ্রহণের জন্য খুবই উন্মুক্ত।

রাজনীতিতে যোগদানের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে, কঙ্গনা রানাউত আজতককে বলেন, “আমি রাজনীতিতে যোগ দিলে যেমনই পরিস্থিতি হোক না কেন, সরকার যদি চায় আমি রাজনীতিতে অংশগ্রহণ করি, তাহলে আমি সব ধরণের অংশগ্রহণের জন্য খোলা থাকব। যেমন আমি হিমাচল প্রদেশের লোকেদের বলেছি, যদি আমাকে সেবা করার সুযোগ দেওয়া হয়, আমি সবরকম ভাবে সেবা করার জন্যে প্রস্তুত। তাই, রাজনীতিতে যোগ দেওয়া আমার সৌভাগ্য হবে।” কাজের ফ্রন্টে, কঙ্গনাকে পরবর্তীতে ইমার্জেন্সিতে দেখা যাবে। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে আরো থাকবেন অনুপম খের, সতীশ কৌশিক, শ্রেয়াস তালপাড়ে এবং মিলিন্দ সোমান।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের